কোরিয়া ওপেনের সেমি ফাইনালে ভারতের পারুপাল্লী কাশ্যপ
পরপর ব্যর্থতার মধ্যেও কোরিয়া ওপেনে ভারতের আশা জিইয়ে রাখলেন পারুপল্লী কাশ্যপ। প্রতিযোগিতার সেমি ফাইনালে পৌঁছলেন ভারতীয় শাটলার। কোরিয়া ওপেন থেকে কাশ্যপ সোনা কিংবা রূপো আনতে পারেন কিনা, এখন সেটাই দেখার।
পরপর ব্যর্থতার মধ্যেও কোরিয়া ওপেনে ভারতের আশা জিইয়ে রাখলেন পারুপল্লী কাশ্যপ। প্রতিযোগিতার সেমি ফাইনালে পৌঁছলেন ভারতীয় শাটলার। কোরিয়া ওপেন থেকে কাশ্যপ সোনা কিংবা রূপো আনতে পারেন কিনা, এখন সেটাই দেখার।

প্রথম গেম
কোয়িয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের জান ও জর্জেনসেনের মুখোমুখি হয়েছিলেন ভারতের পারুপল্লী কাশ্যপ। প্রথম গেমে দুই শাটলারের মধ্যে দুর্দান্ত লড়াই হয়। ২৪-২২ পয়েন্টে ওই গেম জেতেন কাশ্যপ।

দ্বিতীয় গেম
দ্বিতীয় গেমে ড্যানিশ প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতে দেননি পারুপল্লী কাশ্যপ। ২১-৮ পয়েন্টে ওই গেম জেতেন তিনি। ৩৭ মিনিট ধরে চলে ম্যাচ।

ফাইনালে কে
বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা কেনটো মোমোটার বিরুদ্ধে শনিবার সেমি ফাইনাল খেলতে নামবেন হায়দরাবাদ তথা ভারতের ৩৩ বছরের শাটলার।

প্রতিযোগিতায় ভারতের ব্যর্থতা
কোরিয়া ওপেন থেকে ইতিমধ্যেই ছিটকে গেছেন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। ভারতীয় শাটলার সাই প্রণীতও টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছতে পারেননি। অন্যদিকে পারুপল্লী কাশ্যপের স্ত্রী তথা ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে যান।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications