ফ্যান টোকেনের মাধ্যমে লিওনেল মেসির অ্যাকাউন্টে কত টাকা পাঠাল প্যারিস সাঁ-জাঁ
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লিওনেল মেসির অ্যাকাউন্টে কত টাকা পাঠাল প্যারিস সাঁ-জাঁ
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কে ছিন্ন করে প্যারিসে পৌঁছেছেন লিওনেল মেসি। প্যারিস সেইন্ট-জার্মেইনের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছে এলএম টেন। ছয় বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলারের এই সিদ্ধান্ত নিয়ে উত্তাল হয়ে রয়েছে বিশ্ব। তারই মধ্যে প্যারিসে রাজকীয় সংবর্ধনা পেয়ে আপ্লুত মেসি নতুন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ঘোষণা দিতেই দিনগোনা শুরু হয়েছে ফ্যানদের। নতুন ক্লাবের জার্সি গায়ে কেমন পারফরম্যান্স করেন লিও, সেদিকে নজর থাকবে। তার আগে দেখে নেওয়া যাক আর্জেন্তাইন তারকার অ্যাকাউন্টে এককালীন কত টাকা, কীভাবে পৌঁছে দিল পিএসজি।

ক্রিপ্টোকারেন্সি ফ্যান টোকেন
লিওনেল মেসির স্বাক্ষরকালীন ফি হিসেবে একটা বড় অর্থ প্যারিস সেইন্ট-জার্মেইনের তরফে ক্রিপ্টোকারেন্সি ফ্যান টোকেনের মাধ্যমে দেওয়া হয়েছে বলে খবর। এক বিবৃতিতে ফরাসি ক্লাবের তরফে জানানো হয়েছে, socios.com নামের ফ্যান টোকেন দাতার তরফে ওয়েলকাম প্যাকেজ হিসেবে মেসির হাতে এই টাকা তুলে দেওয়া হয়েছে। এই মর্মে মোট কত টাকা আর্জেন্তাইন ফুটবলারের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, তা অবশ্য ক্লাবের তরফে জানানো হয়নি। প্যারিস সেইন্ট জার্মেইনের তরফে এই ফ্যান টোকেন তৈরি করা হয়েছে। যা ক্লাবের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ও মার্চেন্ডাইস কেনার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বিট কয়েন ও অন্যান্য ডিজিট্যাল কারেন্সির মতো ফ্যান টোকেনেও আদান-প্রদানের মাধ্যমে বাণিজ্য করা হয়।

নতুন ক্লাবের সঙ্গে মেসির চুক্তি
নেইমার, এমবাপেদের ক্লাবের সঙ্গে আর্জেন্তাইন তারকার প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি হয়েছে। যদিও পরে পিএসজি মেসির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে বলেও জানানো হয়েছে। সে অনুযায়ী ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকাকে ২০২৪ পর্যন্ত প্যারিসের ক্লাবে ফুটবল খেলতে দেখা যেতে পারে। মোট কত টাকার দুই পক্ষের রফা হয়েছে, তা জানা না গেলেও সূত্রের খবর, ফরাসি ক্লাব থেকে বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা ৩০৫ কোটি টাকারও বেশি উপার্জন করবেন এলএম টেন।

খেলতে মুখিয়ে মেসি
প্যারিস সাঁ-জাঁর হয়ে কবে ম্যাচ খেলতে নামবেন, তা জানেন না লিওনেল মেসি। তবে দলের সতীর্থদের সঙ্গে মাঠে নেমে অনুশীলনে শুরু করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন এলএম টেন। ২১ বছর পর বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবেগে কেঁদে ফেলেছিলেন মেসি। কেঁদেছিল গোটা বিশ্ব। সেই ঘটনার প্রসঙ্গ টেনে আর্জেন্তাইন তারকা বলেছেন যে বার্সা ছাড়া তাঁর কাছে বেদনাদায়ক ছিল। নতুন অধ্যায় সূচনার লক্ষ্যেই তিনি প্যারিসে এসেছেন বলেও জানিয়েছেন লিও। নেইমার ও এমবাপের সঙ্গে প্রতিদিনের জীবনযাত্রার সম্ভাব্য চলনকে 'পাগলামি' হিসেবেই দেখছেন ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। তাঁর কথায়, বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে মাঠে নামতে পারার অনুভূতিই অন্যরকম।

প্রি-সেশন চান মেসি
দীর্ঘদিন ফুটবল থেকে তিনি ছুটিতে ছিলেন লিওনেল মেসি। তাই নতুব ক্লাবের হয়ে কবে তিনি মাঠে নামতে পারবেন, তা এখনই তাঁর পক্ষে বলাা সম্ভব নয় বলে জানিয়েছেন এলএম টেন। তবে পিএসজি-র হয়ে ম্যাচ খেলতে নামার আগে তাঁর যে প্রি-সেশন ট্রেনিং প্রয়োজন বলে জানিয়েছেন এলএম টেন। একই সঙ্গে প্যারিসের জল-হাওয়ার সঙ্গে একাত্ম হতেও যে তাঁর খানিকটা সময় লাগবে, তা জানাতে ভোলেননি আর্জেন্তাইন তারকা।












Click it and Unblock the Notifications