Paris Paralympics 2024: তিরন্দাজি ছেড়ে শ্যুটিংকে বেছে নেন অবনী, ইতিহাস সৃষ্টিকারীকে মোদীর শুভেচ্ছা

প্যারিস অলিম্পিক্সে ভারতের কোনও ক্রীড়াবিদ সোনার পদক জিততে পারেনি। তা নিয়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মনেস আক্ষেপ ছিল। কিন্তু প্যারালিম্পিক্সের দ্বিতীয় দিনেই সেই আক্ষেপ অনেকটাই মেটালেন অবনী লেখরা। বয়স মাত্র ২৩, কিন্তু এরইমধ্যে তাঁর ঝুলিতে রয়েছে দুটি সোনাসহ ৩টি প্যারালিম্পিক্সের পদক। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জিতলেন অবনী লেখরা।

২০০১ সালে রাজস্থানের জয়পুরে জন্ম দেন অবনী। মাত্র ১১ বছর বয়সেই অবনীর জীবন আমূল পাল্টে যায় একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায়। সেই দুর্ঘটনার জেরে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন অবনী। তাঁর বাবা তাঁকে তিরন্দাজির ক্লাসে ভর্তি করে দেন। কিন্তু তিরন্দাজি নয়, বরং অবনী বেছে নিলেন শ্যুটিংকেই।

Paris Paralympics

সেই শুরু, তারপর অবনীর ঝুলিতে শুধুই সাফল্য। আর শুক্রবার প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করলেন। ২০২০ সালে টোকিও প্যারালিম্পিক্সে সোনা জিতে প্রথম সংবাদ শিরোনামে আসেন অবনী। এরপর আন্তর্জাতিক আঙিনায় ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন।

একইসঙ্গে মোদী শুভেচ্ছা জানিয়েছেন এই বিভাগে ব্রোঞ্জ জয়ী ভারতীয় মহি্লা শ্যুটার মোনা আগরওয়ালকেও। তাঁর পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন মোদী।

টোকিও প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জয়ের পাশাপাশি ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে এসএইচ ১ বিভাগে ব্রোঞ্জও জেতেন। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে একটি প্যারালিম্পিক্সের ইতিহাসে জোড়া পদকজয়ের রেকর্ড গড়েছিলেন অবনী। ২০২২ সালে প্যারা এশিয়ান গেমসেও সোনা জেতেন অবনী। ২০২২ সালে বিশ্বকাপে দুটি সোনা একটি রুপো পান অবনী। ২০২১ সালে ভারত সরকারের পক্ষ থেকে খেলরত্ন সম্মান পান অবনী।

পদক জয়ের পর অবনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জয়ের জন্য অবনী লেখরাকে অভিনন্দন। তিনি ৩টি প্যারালিম্পিক্স পদক জিতে প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে ইতিহাসও সৃষ্টি করেছেন! তাঁর অনবদ্য পারফরম্যান্স ভারতকে গর্বিত করে চলেছে।

অবনী লেখরা এবং মোনা আগরওয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন মনু ভাকেরও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অবনী লেখরাকে তাঁর অবিশ্বাস্য সোনার পদক জয়ের জন্য এবং প্যারিস প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ের জন্য মোনা আগরওয়ালকে অনেক অভিনন্দন! আপনার অর্জনগুলি অধ্যবসায় এবং প্রতিভার প্রমাণ। খুব ভালো পারফরম্যান্স করেছেন আপনারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+