Paris Paralympics 2024: ব্রোঞ্জ জিতে বেড়েছে আত্মবিশ্বাস, পদকের রঙ বদলই লক্ষ্য প্রীতি পালের

প্যারিস প্যারালিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের প্রথম পদক জিতেছেন প্রীতি পাল। উত্তরপ্রদেশের মহিলা ১০০ মিটার দৌড়ের টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ জিতলেন। ১৪.২১ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতীয় এই প্যারা অ্যাথলিট। ১০০ মিটারে ব্রোঞ্জ জয়ের পর পর এবার ২০০ মিটারে পদকের রঙ বদলই লক্ষ্য প্রীতির।

শনিবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রীতি পাল বলেছেন, আমি গর্বিত যে আমি অ্যাথলেটিক্সে প্রথম পদক পেয়েছি। এটি আমার প্রথম প্যারালিম্পিক্স গেমস এবং আমি একটি পদক জিতেছি তাই আমি খুশি। আগামীকাল আমার দ্বিতীয় ইভেন্ট ২০০ মিটার আছে। আমি তাতে সোনা বা রুপোর পদক জয়ের চেষ্টা করব। ১০০ মিটারে পদক জেতার পর, আমি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং অনুপ্রাণিতও।"

Paris Paralympics

পদক জয়ের অনুভূতি সম্পর্কে প্রীতি বলেন, 'আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি, তার স্যার এসে আমাকে জাতীয় দিয়ে জড়িয়ে দিলেন, তখন বুঝতে পারি যে পদক জিতেছি। সেই মুহুর্তটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ব্রোঞ্জ পদক জয়ের পর আমি এখন সব সময় স্বপ্ন দেখছি আরও জোরে দৌড়াতে হবে আমায়, আমি আশাবাদী ২০০ মিটারে পদকের রঙ বদল হবেই।'

যাত্রাপথে কাদের সাহায্য পেয়েছেন? এই প্রশ্নের উত্তরে প্রীতি বলেন, 'প্রথমেই বলব প্যারা অ্যাথলিট সংস্থার কথা, যারা আমাকে খুব সাহায্য করেছেন। আমার কাছে কোনও টাকা ছিল না, কিন্তু ওনারা আমাকে আর্থিকভাবে সাহায্য করেন এবং টেকনিক্যালি সাহায্য করেন।'


একইসঙ্গে দেশের সমস্ত উঠতি প্যারা অ্যাথলিটদের প্রীতির বার্তা, 'অনুশীলন চালিয়ে যেতে হবে, ধৈয্য বজায় রাখতে হবে, প্রথমে পদক না পেলে অনেকেই হতাশ হয়ে পড়েন। কিন্তু সেটা করলে হবে না, আমি ৮ বছর পরিশ্রমের পর প্যারালিম্পিক্সে সুযোগ পাই এবং পদক জিততে পারলাম।'

২০২৪ সালের মে মাসে বিশ্ব প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে টি৩৫ ২০০ মিটার ইভেন্টেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন প্রীতি পাল। সেই ইভেন্টে দৌড় শেষ করতে সময় নিয়েছিলেন ৩০.৪৯ সেকেন্ড। প্যারালিম্পিক্সে সরাসরি সুযোগ পেয়ে যান।


প্রীতি পাল, যিনি মুজাফফরনগরের বাসিন্দা, তিনি একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং জন্ম থেকেই শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম ছিলেন না। তাঁর জন্মের মাত্র ছয় দিন পরে তার নীচের শরীর প্লাস্টার করা হয়েছিল, তাঁর পা ছিল অত্যন্ত দুর্বল এবং পায়ের গঠনও স্বাভাবিক ছিল না।কিন্তু সব প্রতিবদ্ধকতাকে পিছনে ফেলে দেশকে গর্বিত করলেন প্রীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+