Paris Paralympics 2024: টোকিও-র পর প্যারিস, পদকের ধারা অব্যাহত রাখলেন যোগেশ কাঠুনিয়া
প্যারালিম্পিক্সে পদকের ধারা অব্যাহত ভারতের। সোমবার ইভেন্ট শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ভারতের ঘরে এল অষ্টম পদক। প্যারা ডিসকাস থ্রোয়ার যোগেশ কাঠুনিয়া রুপোর পদক জিতলেন। পুরুষদের পুরুষদের ডিসকাস থ্রো-র এফ৫৬ বিভাগে নেমে ছিলেন তিনি। ৪২.২২ মিটার থ্রো করে রুপোর পদক নিশ্চিত করলেন যোগেশ।এরআগে টোকিও প্যারালিম্পিক্সেও পদক জিতেছিলেন ভারতীয় এই প্যারা অ্যাথলিট।
টোকিওতে রুপো পাওয়ার পর প্যারিসে নেমেছিলেন সোনার পদকের লক্ষ্যে। কিন্তু সোনার স্বপ্ন অধরাই থাকল তাঁর। তবে রুপো জিতে ফের একবার দেশকে গর্বিত করলেন। বাড়ালেন ভারতের পদকের সংখ্যা।

ফাইনালে মোট ছয়টি থ্রো করেন যোগেশ। এরমধ্যে প্রথম থ্রো-টি করেন মরশুমের সেরা। ৪২.২২ মিটার থ্রো করে করেন প্রথমটি, মরশুমের সেরা পারফরম্যান্স দিয়ে সূচনা করায় যোগেশকে ঘিরে সোনার প্রত্যাশা তৈরি হয়। কিন্তু এরপর পাঁচটি থ্রো করেন যথাক্রমে, ৪১.৫০ মিটার, ৪১.৫৫ মিটার, ৪০.৩৩ মিটার, ৪০.৮৯ মিটার, ৩৯.৬৮ মিটার। ফলে দ্বিতীয় স্থানেই থেকেই রুপো নিশ্চিত করলেন যোগেশ।
এরআগে টোকিও প্যারালিম্পিক্সে রুপো জিতলেও এরথেকে ভালো পারফরম্যান্স করেছিলেন তিনি। চলতি বছরে কোবে এবং ২০২৩ সালে প্যারিসে আয়োজিত প্যারা বিশ্বচ্যাম্পিয়নশিপেও এই ইভেন্টে রুপো জিতেছিলেন কাঠুনিয়া। তিন বছর আগে ২০২১ সালে ৪৪.৩৮ মিটার থ্রো করেছিলেন। এরআগে প্যারিস প্যারালিম্পিক্সে ভারত মোট সাতটি পদক জিতেছে, যোগেশের সৌজন্যে সেটা হল ৮।
এই ইভেন্টে ব্রাজিলের ক্লাউডিনি বাতিস্তার সোনা্ জিতেছেন। ব্রাজিলের প্যারা অ্যাথলিট ৪৬.৮৬ মিটার দূরত্বে ডিসকাস থ্রো করতে সক্ষম হয়েছেন। একইসঙ্গে টানা তিনটি প্যারালিম্পিক্সে সোনা জিতে নয়া নজির গড়লেন বাতিস্তা। ব্রোঞ্জ পেয়েছেন গ্রিসের কনস্টান্টিনোস জুনিস। ৪১.৩২ মিটার দূরত্বে ডিসকাস থ্রো করতে সক্ষম হয়েছেন জুনিস ।
সোমবার সন্ধ্যা পর্যন্ত দুই ক্রীড়াবিদ দুটি পদক জিতেছেন, যোগেশ এবং নীতেশকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি লিখেছেন, সোনা ও রুপো, যোগেশ এবং নীতেশ প্যারিস প্যারালিম্পিকে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন! নীতেশ, প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টন ফাইনালে তোমার জয় দর্শনীয় কিছু কম ছিল না। আপনি এত দৃঢ়তা এবং দক্ষতার সঙ্গে খেলেছেন।
যোগেশকে নিয়ে লেখেন, যোগেশ আপনি রুপো জিতেছেন! ডিসকাস থ্রোতে আপনার টানা দ্বিতীয় রৌপ্য পদক জয় একটি অবিশ্বাস্য কৃতিত্ব। আপনি আমাদের সকলকে দেখিয়েছেন যে আপনি শ্রেষ্ঠত্বের অন্বেষণে কতদূর যেতে ইচ্ছুক। আপনারা দুজনেই ভারতকে গর্বিত করেছেন!
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications