Paris Paralympics 2024: আর্থিক প্রতিকূলতার বিরুদ্ধে করতে হয়েছে লড়াই, মনুর সঙ্গে গভীর যোগ রয়েছে রুবিনার

প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে জোড়া পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন মনু ভাকের। শনিবার প্যারালিম্পিক্সে ফ্রান্সিস। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের এচএইচ১ ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের রুবিনা ফ্রান্সিস। ফাইনালে ২১১.১ পয়েন্ট পেয়ে পদক নিশ্চিত করলেন ভারতীয় এই প্যারা শ্যুটার। শুধু ব্রোঞ্জ পদকের দিক থেকেই মনু এবং রুবিনার মধ্যে আছে আরও একটি মিল।

রুবিনা ফ্রান্সিস, মধ্যপ্রদেশের জব্বলপুরের একজন প্যারা শুটার, অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও লড়াইয়ে হাল ছাড়েনি৷ নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া রুবিনা পায়ের ৪০% অকার্যকর। অতিরিক্ত অসুবিধা নিয়ে বড় হয়েছেন। তার বাবা, সাইমন ফ্রান্সিস, একজন মেকানিক হিসাবে কাজ করতেন, আর্থিক সীমাবদ্ধতার মধ্যে শুটিংয়ে তার ক্রমবর্ধমান আগ্রহকে সমর্থন করার জন্য সংগ্রাম করতেন। পারিবারিক দিক থেকে মনুর সঙ্গে কোনও মি্ল নেই রুবিনার। তবে মিল আছে অন্য একটি দিকে।

Manu Bhaker

মধ্যপ্রদেশের একটি অ্যাকাডেমিতে ভর্তি হন রুবিনা। সেখানকার কোচ জয় প্রকাশ নৌটিয়ালের দৃষ্টি আকর্ষণ করেন নিজের প্রতিভার জোরে। এর ফলে তাঁকে মধ্যপ্রদেশের শুটিং অ্যাকাডেমির জন্য নির্বাচন করা হয়, যেখানে তিনি প্রখ্যাত কোচ জসপাল রানার বিশেষজ্ঞ নির্দেশনায় প্রশিক্ষণ নেন। তাঁর কোচিংয়েই নিজেকে আরও উন্নত করেন রুবিনা এবং তার প্রথম আন্তর্জাতিক পদক জিতেছিলেন।

জসপাল রানা আবার মনু ভাকেরেরও কোচ। মনুর মতোই রুবিনার সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা আছে জপপাল রানার। অর্থ্যাত অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স উভয় প্রতিযোগিতায় রানার দুই ছাত্রী পদক জিতলেন।

মনু ভাকেরের অলিম্পিক্সে সাফল্যে খুশি হওয়া সত্ত্বেও, জসপাল রানা ভারতের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএআই) এবং অন্যান্য ক্রীড়া সংস্থার আর্থিক সহায়তার অভাবকে তুলে ধরেন। তিনি গত তিন বছর ধরে কোনও বেতন পাননি, যা তাকে চ্যালেঞ্জিং আর্থিক পরিস্থিতিতে ফেলেছিল। এমনই জানিয়েছি‌লেন জসপাল রানা।

স্বাধীনতার পর প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্ট ও ২৫ মিটার পিস্তল ইভেন্টে জোড়া ব্রোঞ্জ জিতে নিয়েছেন মনু। সেইসঙ্গে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় খেলাধুলায়।

টোকিয়ো অলিম্পিক্সে সাফল্য ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে এবারে প্যারিস গেমসে বেশি সংখ্যায় ক্রীড়াবিদ পাঠিয়েছে ভারত। ১২টি খেলায় মোট ৮৪জন ক্রীড়াবিদ ভারতের হয়ে অংশ নিচে চলেছে এবারের প্যারালিম্পিক্সে।

এবারের প্যারিসে প্যারালিম্পিক্সেও ভারতের মহিলা ব্রিগেড, বিশেষ করে শ্যুটিংয়ে দুরন্ত ছন্দেই এগিয়ে চলেছে। উল্লেখ্য অবনী লেখারা, মোনা আগরওয়াল, রুবিনা ফ্রানসিস, এবং মণীশ নারোয়াল এবারে পদক জিতেছেন।

ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে একটি প্যারালিম্পিক্সের ইতিহাসে জোড়া পদকজয়ের রেকর্ড গড়েছিলেন অবনী। প্যারিসে একটি পদক জিতেই থেমে যেতে চান না অবনী, টোকিও-র মতোই পদকের সংখ্যাকে একাধিক করতে চান জয়পুরের প্যারা শ্যুটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+