Paris Paralympics 2024: পদকের লক্ষ্যে নামছেন সুমিত-শীতল দেবীরা, সোমবার ফোকাসে থাকবে কোন ইভেন্টগুলি?
সোমবার প্যারালিম্পিক্সের পঞ্চম দিন, ইতিমধ্যে ভারত পদক প্রাপ্তির সংখ্যায় ক্রমশ উন্নতি করছে। রবিবার পদক তালিকায় আরও উন্নতি করাই লক্ষ্য থাকবে ভারতীয়দের। শ্যুটিং থেকে অ্যাথলেটিক্স বা তিরন্দাজির মতো একাধিক ইভেন্টে নামছেন ভারতীয় ক্রীড়াবিদরা। সোমবার সপ্তাহের প্রথম দিনে কোন কোন ইভেন্ট গুলির দিকে নজর রাখবেন, কোন ইভেন্ট থেকে আসতে পারে পদক? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
দুপুর ১২টায় প্রথমেই রয়েছে শ্যুটিং ইভেন্ট। ২৫ মিটার পিস্তল শ্যুটিংয়ের এসএইচ ১ বিভাগে যোগ্যতা অর্জন পর্বে নামছেন নিশাল সিং এবং আমির আহমেদ ভাট। দুপুর ১.৩৫ মিনিটে প্যারা অ্যাথলেটিক্সের ডিসকাস থ্রো-য়ের এফ৫৬ বিভাগে নামছেন যোগেশ কাঠুনিয়া। দুপুর ১.৪০ মিনিটে প্যারা ব্যাডমিন্টনে মিক্সড ইভেন্টের ব্রোঞ্জ মেডেল ম্যাচে নামছেন নিথায়া এবং শিবরাজন জুটি।

তিরন্দাজির ব্যক্তিগত রাউন্ডে ব্যর্থ হয়েছেন শীতল দেবী। সোমবার মিক্সড ইভেন্টে রাকেশ কুমারকে সঙ্গী করে নামছেন তিনি। রাত ৮.৪০ মিনিট থেকে এই ইভেন্ট শুরু হওয়ার কথা। এই ইভেন্টের সেমিফাইনাল রাউন্ড শুরু হবে রাত ৯.৪০ মিনিট থেকে। রাত ১০.৩৫ মিনিটে এই ইভেন্টের মেডেল ম্যাচ আছে।
একই সময়ে প্যারা ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গেলস গোল্ড মেডেল ম্যাচ রয়েছে ভারতের সুহাস বনাম ফ্রান্সের লুকাসের মধ্যে। একই সময়ে পুরুষ সিঙ্গেলস ব্রোঞ্জ মেডেল ম্যাচে নামবেন সুকান্ত কদম। রাত ১০.৩০ মিনিটে পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৬৪ বিভাগের ফাইনালে নামছেন সুমিত আন্তিল, সন্দীপ সঞ্জয় সাগররা। রাত ১০.৩৪ মিনিটে মহিলাদের ডিসকাস থ্রোয়ের এফ৫৩ বিভাগের ফাইনা লে নামছেন কাঞ্চন লাখি।
১১.৫০ মিনিটে মহিলাদের ব্যাডমিন্টনে এসএইচ ৬ বিভাগে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে নাইমছেন রিনা মারলিনা। একই সময়ে মহিলাদের ৪০০ মিটারে টি২০ রাউন্ড ১ নামবেন দীপ্তি জীবনজি। চলতি প্যারালিম্পিক্সেও ভারতের পদকের সংখ্যা আপাতত সাত। ইতিমধ্যেই একাধির ইভেন্টে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করেছেন ক্রীড়াবিদদরা, এবার রেকর্ড পদকের লক্ষ্যে নেমেছে ভারত।












Click it and Unblock the Notifications