Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সের ব্যাডমিন্টনে জোড়া পদক নিশ্চিত ভারতের, তিরন্দাজিতেও আশা

Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে প্যারা ব্যাডমিন্টনে ভারতের জোড়া পদক নিশ্চিত হয়ে গেল। ফাইনালে উঠলেন সুহাস যথীরাজ ও নীতেশ কুমার।

প্যারা তিরন্দাজিতেও পদকের আশা জাগালেন রাকেশ কুমার। তিনি শ্যুট-অফে বাজিমাত করে পৌঁছে গেলেন সেমিফাইনালে।

Paris Paralympics 2024

শীর্ষবাছাই নীতেশ পুরুষদের সিঙ্গলস এসএল থ্রি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সেমিফাইনালে স্ট্রেট গেমে হারিয়ে দিলেন জাপানের দাইসুকে ফুজিহারাকে। ২৯ বছরের নীতেশ ৪৮ মিনিটের দ্বৈরথ জিতলেন ২১-১৬, ২১-১২ ব্যবধানে।

ফাইনালে নীতেশের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেল। তিনি তাইল্যান্ডের বানসান মংখোনকে হারালেন ২১-৭, ২১-৯ গেমে। নীতেশ জানিয়েছেন, যেভাবে খেলছিলাম তাতে আত্মবিশ্বাসী ছিলাম ফাইনালে ওঠার ব্যাপারে। ফাইনালে উঠতে পেরে ভালো লাগছে।

আইআইটি মান্ডির গ্র্যাজুয়েট নীতেশ এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ২০০৯ সালে। শরীরের নিম্নাংশে যাঁদের প্রতিবন্ধকতা রয়েছে তাঁরা এসএল থ্রি বিভাগে লড়েন। কাল নীতেশ নামবেন ফাইনাল খেলতে।

আরেক শীর্ষবাছাই সুহাস যথীরাজও পৌঁছে গেলেন প্যারা ব্যাডমিন্টনের ফাইনালে। তিনি পুরুষদের এসএল ফোর সেমিফাইনালে হারালেন সুকান্ত কদমকে। খেলার ফল ২১-১৭, ২১-১২। সুহাস সোনা জয়ের লক্ষ্যে নামবেন ফ্রান্সের লুকাস মাজুরের বিরুদ্ধে। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে সুরান্তের সামনে ইন্দোনেশিয়ার ফ্রেডি সেতিয়াওয়ান।

প্যারিস প্যারালিম্পিক্সের তিরন্দাজিতে টানা দু-বার শ্যুট-অফে জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন রাকেশ কুমার। রাকেশ বিশ্বের ১ নম্বর তিরন্দাজ। তিনি এবং কানাডার কাইল ট্রেম্বলে দুজনেই ১৪৪ পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন। এরপর রুদ্ধশ্বাস শ্যুট-অফে তিনি জয় ছিনিয়ে নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+