Paris Paralympics:প্যারা শাটলার-তিরন্দাজদের ঘিরে বিরাট প্রত্যাশা, শনিবার ভারতের ফোকাসে থাকবে কোন ইভেন্টগুলি?
শনিবার প্যারালিম্পিক্সের তৃতীয় দিন। শুক্রবার পদক জয়ের সূচনাটা দারুন ভাবেই করেছেন ভারতীয়রা। ফলে তাদের থেকে প্রত্যাশা এখন অনেক বেশি। শনিবার সারা দিন ভারতীয়দের রয়েছে একগুচ্ছ ইভেন্ট। দিনের শুরুটা হবে ব্যাডমিন্টন দিয়ে। মহিলাদের সিঙ্গেলসে এসএল ৩ বিভাগে নামছেন মনদীপ কৌর। এই ইভেন্ট শুরু হবে দুপুর ১২ টায়।
প্যারা শ্যাটিং এ নামছেন মহাবীর স্বরূপ। ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ বিভাগে নামছেন তিনি। যদি তিনি ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেন তাহলে পদক জয়ের ইভেন্ট শুরু হবে ৩.৪৫ মিনিট থেকে। ১.২০ মিনিটে প্যারা ব্যাডমিন্টনে নামছেন নিতেশ কুমার। তাঁর প্রতিপক্ষ তাইল্যান্ডে বুসনুন।

দুপুর ২টো প্যারা ব্যাডমিন্টনে এসএল থ্রি বিভাগে গ্রুপ পর্যায়ে খেলতে নামছেন মনোজ সরকার। তাঁর প্রতিপক্ষ জি ইয়াং। ২.৪০ মিনিটে একই ইভেন্টে সুকান্ত কদম খেলতে নামবেন তাইল্যান্ডের সিরিপংয়ের বিরুদ্ধে।একই সময়ে রয়েছে প্যারা রোয়িং। মিক্সড ডাবলসে পিআর থ্রি ইভেন্টে খেলতে নামবেন অনিতা ও নায়ায়না।
দুপুর ৩.২০ মিনিটে প্যারা ব্যাডমিন্টনে এসএল ৪ বিভাগে ফ্রান্সের লুকাস মাজুরের বিরুদ্ধে খেলবেন ভারতের তরুণ। ৩.৩০ মিনিটে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ১ বিভাগের যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামবেন ভারতের রুবিনা ফ্রান্সিস। যদি তিনি ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেন তাহলে পদক জয়ের ইভেন্ট শুরু হবে সন্ধ্যা ৬.১৫ মিনিট থেকে।
বিকেল ৪টায় মহিলার মহিলাদের প্যারা ব্যাডমিন্টনে এসইউ ৫ বিভাগে নামবেন ভারতের মণীশা রামদাস। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যার পর থেকে শুরু হবে তিরন্দাজি। মহিলাদের ব্যক্তিগত কমপাউন্ড ইভেন্টের এলিমিনেশন রাউন্ডে নামবেন ভারতের সরিতা। তাঁর প্রতিপক্ষ ইতালির এলিয়োনোরা। রাত ৯টায় নামবেন শীতল দেবী। তাঁর প্রতিপক্ষ চিলির মারিয়ানা জুনিগা, রাত ১০.৩০ মিনিটে জ্যাভলিন থ্রো-য়ে এফ৫৭ বিভাগের ফাইনািলে নামবেন প্রবীণ কুমার।












Click it and Unblock the Notifications