Paris Paralympics 2024: প্যারালিম্পিক্সে কম্পাউন্ড তিরন্দাজিতে সাফল্য, মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ শীতল-রাকেশের
Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে এবার কম্পাউন্ড তিরন্দাজিতে সাফল্য ভারতের। মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন শীতল দেবী ও রাকেশ কুমার।
ইতালির মাত্তেও বোনাসিনা ও ইলিওনোরাকে ১৫৬-১৫৫ ব্যবধানে হারালেন ভারতীয় জুটি। তিন বছর আগে তুরস্কের প্যারালিম্পিক রেকর্ড স্পর্শ করে এদিন পদক জেতে ভারত।

২০১৭ সালে ইতালি ১৫৮ স্কোরের সাহায্যে বিশ্বরেকর্ড গড়েছিল ২০১৭ সালে বেজিংয়ে। সেই নজির অল্পের জন্য স্পর্শ করতে পারেননি ভাতীয় তিরন্দাজরা। এদিন প্রথম রাউন্ডে শুরুটা ভালোই করেছিল ইতালি। দ্বিতীয় রাউন্ডে ভারত ঘুরে দাঁড়ায়।
তৃতীয় রাউন্ডের পর ফের ইতালি এগিয়ে যায়। যদিও শেষ রাউন্ডে শীতল ও রাকেশ ১০ করে মারায় ভারতের পদক জয় নিশ্চিত হয়ে যায়। ভারত সেমিফাইনালে ইরানের কাছে হেরে গিয়েছিল। সে কারণে সোনা বা রুপো জয়ের লড়াই থেকে ছিটকে যায় ভারত। ভারত ও ইরানের দ্বৈরথ ১১৩-১১৩ থাকায় মীমাংসা হয় শ্যুট-অফে। চার তিরন্দাজই ১০ স্কোর করেন।
ইরানের তিরন্দাজদের তির সেন্টারের কাছাকাছি ছিল ভারতীয়দের চেয়ে। ফলে ইরান বিজয়ী ঘোষিত হয়ে ফাইনালে যায়। ১৯.৩ মিলিমিটারের ব্যবধানে এগিয়ে থেকে। ব্রোঞ্জ জয়ের দ্বৈরথই রুদ্ধশ্বাস জায়গায় পৌঁছেছিল। কিন্তু শেষ অবধি ভারতের পদক জয় আটকায়নি।
চলতি প্যারালিম্পিক্সে শীতল দেবী দারুণ ছন্দে রয়েঠেন। মহিলাদের কম্পাউন্ড ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে তিনি ৭০৩ স্কোর করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। যদিও শেষ প্রয়াসে তাঁর থেকে বিশ্বরেকর্ড ছিনিয়ে নেন তুরস্কের ওজনুর গিরডি। কিন্তু শেষ অবধি ১৭ বছরের শীতল চিলির মারিয়ানা জুনিগার থেকে ১ পয়েন্ট কম পেয়ে ছিটকে যান। দুই হাত নেই, পা দিয়ে তিরন্দাজিতে প্রশংসা আদায় করেছেন শীতল। গতকাল ব্যক্তিগত বিভাগে অল্পের জন্য পদক হাতছাড়া হয় রাকেশের।












Click it and Unblock the Notifications