Paris Paralympics 2024: শ্যুটিংয়ে পদক অব্যাহত ভারতের, তৃতীয় দিনে ব্রোঞ্জ জিতলেন রুবিনা ফ্রান্সিস
প্যারিস প্যারালিম্পিক্সে পদকের ধারা অব্যাহত। তৃতীয় সন্ধ্যায় ভারতের ঘরে এল পঞ্চম পদক। প্রথম দিনেই শ্যুটিংয়ে তিনটি পদক জিতেছিল। শনিবার প্যারালিম্পিক্সের তৃতীয় দিনে শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন ভারতের রুবিনা ফ্রান্সিস। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের এচএইচ১ ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের রুবিনা ফ্রান্সিস। ফাইনালে ২১১.১ পয়েন্ট পেয়ে পদক নিশ্চিত করলেন ভারতীয় এই প্যারা শ্যুটার।। চলতি প্যারালিম্পিকে শুটিংয়ে এটি ভারতের চতুর্থ পদক।
রুবিনা মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের এচএইচ১ ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে ছিলেন ষষ্ট স্থানে। ফাইনালে অবশ্য শুরু থেকেই পদকের জন্য দুরন্ত পারফরম্যান্স করতে থাকেন। একটা সময় উঠে আসেন দ্বিতীয় স্থানে, সেইসঙ্গে সোনার স্বপ্ন দেখাতে শুরু করেন। কিন্তু শেষ দিকে তাঁর পারফরম্যান্সের গ্রাফ নেমে যায়। ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হয় রুবিনাকে।

এই ইভেন্টে সোনা জিতেছেন ইরানের সারেহ জাবনমর্দি। তাঁর স্কোর ২৩৬.৮। রুপো পেয়েছেন তুরস্কের আয়সেল ওজগান। তিনি ২৩১.১ স্কোর করেন।টোকিওপ্যারালিম্পিক্সেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ফ্রান্সিস। সে বার ফাইনালে উঠলেও পদক পাননি। সপ্তম স্থানে শেষ করেছিলেন ভারতীয় প্যারা শ্যুটার। টোকিও পরাজয়ের শিক্ষাকেই কাজে লাগিয়েছেন রুবিনা।
মধ্যপ্রদেশের জবলপুরের প্যারা পিস্তল শুটার রুবিনা বিশ্ব শ্যুটিং প্যারা স্পোর্টস বিশ্বকাপ- ২০২৩-এ 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রূপো জিতেছিলেন। ২০১৭ সালে ব্যাংককে ওয়ার্ল্ড শুটিং প্যারা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তল মহিলা টিম ইভেন্টে সোনার পদক জেতেন। রুবিনার পায়ের ৪০% অকার্যকর। কিন্তু লক্ষ্য ভেদে এবং নিশানায় কোনও ভুল হয় না তাঁর।
সালে প্যারা শুটিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ফ্রান্সিস। এরপর প্যারিসের মঞ্চেও জায়গা করে নেন। টোকিও-র মতো প্যারিসে অবশ্য হতাশ করেননি রুবিনা। ব্রোঞ্জ পদক জিতে পোডিয়ামে স্থান করে নিলেন।
টোকিও প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জয়ের পাশাপাশি ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে এসএইচ ১ বিভাগে ব্রোঞ্জও জেতেন। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে একটি প্যারালিম্পিক্সের ইতিহাসে জোড়া পদকজয়ের রেকর্ড গড়েছিলেন অবনী। প্যারা শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ১ ইভেন্টে মণীশ নারওয়াল রুপো জেতেন শুক্রবার। ফাইনালে ২৩৪.৯ স্কোর করে রুপোর পদক জিতে নিলেন ভারতীয় এই প্যারা শ্যুটার।
অলিম্পিক্সের পর এবার প্যারলিম্পিক্স, ভারতীয় শ্যুটারদের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত।












Click it and Unblock the Notifications