Paris Paralympics 2024: প্যারালিম্পিক্সে প্রীতির ইতিহাস, এবার ২০০ মিটারেও ব্রোঞ্জ, প্রথম ভারতীয় হিসেবে নজির

Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন প্রীতি পাল। ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে তাঁর ঝুলিতে জোড়া প্যারালিম্পিক্স পদক।

মহিলাদের ২০০ মিটার টি৩৫ ইভেন্টের ফাইনালে নিজের সেরা সময় করলেন প্রীতি। যার ফলে ১০০ মিটার টি৩৫-এর পর প্রীতি পেলেন ২০০ মিটারের ব্রোঞ্জ।

Paris Paralympics 2024

বছর তেইশের প্রীতি এদিন ফিনিশিং লাইনে পৌঁছন ৩০.০১ সেকেন্ডে। টোকিও প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে অবনলী লেখারা সোনা ও ব্রোঞ্জ জিতেছিলেন। প্রীতির আগে আর কোনও ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্যারা অ্যাথলিট একই প্যারালিম্পিক্স থেকে জোড়া পদক ঝুলিতে পুরতে পারেননি।

এখনও অবধি চলতি প্যারালিম্পিক্সে অ্যাথলেটিক্স থেকে ভারত দুটি পদক জিতেছে। দুটিই জেতালেন প্রীতি। ২০০ মিটারে সোনা জিতলেন বিশ্বরেকর্ডের অধিকারী তথা টোকিও প্যারালিম্পিক্স চ্যাম্পিয়ন চিনের ঝৌ জিয়া। তিনি সময় নেন ২৮.১৫ সেকেন্ড। ২৯.০৯ সেকেন্ড সময় করে রুপো জিতলেন চিনের গুয়ো কিয়ানকিয়ান। Paris Paralympics 2024: রবিবারে এখন অধরা পদক, প্যারিস প্যারালিম্পিক্সের পদকজয়ীদের সঙ্গে ফোনে কথা মোদীর

হাইপারটনিয়া, অ্যাটাক্সিয়া, অ্যাথেটোসিসের মতো সমস্যা যাঁদের রয়েছে তাঁরা টি৩৫ বিভাগে প্রতিনিধিত্ব করেন। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের কৃষক-কন্যা প্রীতি নিজের সেরা সময় (১৪.২১ সেকেন্ড) করে প্যারালিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন।

১৯৮৪ থেকে প্যারালিম্পিক্সে এর আগে ভারত যত পদক অ্যাথলেটিক্সে জিতেছে সবই ফিল্ড ইভেন্ট থেকে। ২০১৬ সালে রিও গেমসে শট পুটের মতো ফিল্ড ইভেন্টে এফ৫৩ বিভাগে রুপো জিতেছিলেন প্যারালিম্পিক্স কমিটির প্রাক্তন সভাপতি দীপা মালিক।

জন্মের পর প্রীতির শরীরের নীচের অংশ ৬ দিন ধরে প্লাস্টার করে রাখা হয়েছিল। তাঁর পায়ে দুর্বলতা রয়েছে। পায়ের অস্বাভাবিকত্বের কারণে তাঁকে নানাবিধ অসুখেরও মোকাবিলা করতে হয়েছে। পায়ের জোর বাড়াতে পাঁচ বছর বয়স থেকে টানা ৮ বঠর প্রীতিকে ক্যালিপার পরে থাকতে হয়েছে।

১৭ বছর বয়সে প্রীতির জীবন অন্যদিকে মোড় নেয়। সোশ্যাল মিডিয়ায় তিনি প্যারালিম্পিক্স দেখেন। আকৃষ্ট হন খেলার প্রতি। প্যারালিম্পিক্স অ্যাথলিট ফতিমা খাতুনের হাত ধরে তাঁর অ্যাথলেটিক্সে আসা। ২০১৮ সাল থেকে তিনি রাজ্য ও জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে থাকেন নিয়মিত।

গত বছর চিনে এশিয়ান প্যারা গেমসে তিনি ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে চতুর্থ হন। এরপর দিল্লিতে গজেন্দ্র সিংয়ের কাছে তিনি প্রশিক্ষণ নেন। রামিং টেকনিকের খামতি মিটিয়ে প্রীতি ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটারে ব্রোঞ্জ জেতেন। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের মাধ্যমে ট্রেনিংয়ের জন্য আর্থিক সহায়তাও পেয়েছেন প্রীতি।

এদিকে, তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেনের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে হেরে গেলেন বিশ্বের ১ নম্বর প্যারা তিরন্দাজ রাকেশ কুমার। জিনের হে জিহাওয়ের কাছে তিনি পরাস্ত হলেন ১৪৬-৪৭ ব্যবধানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+