Paris Paralympics 2024: শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে লক্ষ্যভেদ, সোনার মেয়ে শীতলের জীবন অনুপ্রেরণার চিত্রনাট্য
জন্ম থেকেই দোসর শারীরিক প্রতিবন্ধকতা। আর পাঁচজন স্বাভাবিক শিশুর মতো বেড়ে উঠতে পারেননি তিনি। কিন্তু শারীরিকভাবে পুরোপুরি সক্ষম না হলেও তাঁর সাহস, ইচ্ছাশক্তি এবং মনের জোর ছিল পাহাড় প্রমাণ। তাই সমস্ত প্রতিকূলতাকে হেলায় হারিয়ে তৈরি করছেন এক নতুন দৃষ্টান্ত। প্যারা তিরন্দাজ শীতল দেবী শুধু বিশেষভাবে সক্ষমদের কাছেই নয়, অনুপ্রেরণা সব মানুষদের কাছে। যাঁরা জীবন যুদ্ধে প্রতিদিন, প্রতি নিয়ত লড়াই করে যাচ্ছেন।
২০০৭ সালের ১০ জানুয়ারি জম্মুর কিশতওয়ারের লোইধার গ্রামে জন্মগ্রহণ করেন শীতল দেবী। জন্ম থেকেই বিরল রোগ 'ফোকোমেলিয়া'য় আক্রান্ত শীতল। ফলে বেড়ে ওঠেনি হাত। কিন্তু শারীরিক বিকাশ সম্পূর্ণ না হলেও মনের জোর ছিল ভরপুর। কিন্তু নিন্ম মধ্যবৃত্ত পরিবারে জন্মানো শীতলের সঙ্গে তিরন্দাজির সম্পর্ক ছোট থেকে ছিল না, সেটা থাকা সম্ভবও নয়।

প্রথম দিকে ধনুক ঠিকমতো পায়ে তুলতে পারত না। তবে কয়েক মাস অনুশীলন করার পর সবাইকে তাক লাগিয়ে দেন। শীতল দেবী জানিয়েছেন, পায়ে শক্তি বাড়ানোর জন্য গাছে চড়তেন, এমনকি লেখালিখিও করতেন। কোচ অভিলাশা চৌধুরী বলেন, 'শীলত দেবী তিরন্দাজিকে বাছেননি, তিরন্দাজি শীতল দেবীকে বেছে নিয়েছে।'
লড়াই শুধু শারীরিকভাবেই ছিল না, ছিল আর্থিকও। শীতলের পরিবারের পক্ষ থেকে তাঁকে তিরন্দাজির বিদেশি সরঞ্জম কিনে দেওয়ার সাধ্য ছিল না। ফলে স্থানীয় সরঞ্জাম নিয়েই অনুশীলন করতে হয় শীতলকে।
আন্তর্জাতিক মঞ্চে শীতল হল প্রথম অ্যাথলিট, যিনি দুটি হাত ছাড়াই তিরন্দাজিতে তিনটি পদক জিতেছেন। মনের জোরকে সঙ্গী করে নজির গড়েছেন। পা দিয়ে তির ছুড়েই অসাধ্য সাধন। তিরন্দাজিকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েই জাতীয় চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন। পদক জিতে সবার নজরে চলে আসেন। এর পর আর শীতলকে ঘুরে তাকাতে হয়নি।
২০২২ সালে চিনে আয়োজিত প্যারা এশিয়ান গেমসে পা দিয়ে তির নিক্ষেপ করে সোনা জিতেছিলেন শীতল। এবার নেমেছেন প্যারালিম্পিক্সে। ব্যক্তিগত রাউন্ডে চিলির জুনিগা মারিয়ানার কাছে এক পয়েন্টে হেরেছেন শীতল। মারিয়ানা স্কোর করেছিলেন ১৩৮। শীতল ১৩৭। এই হারের ফলে নক আউটে যেতে পারেননি তিনি। বিদায় নিতে হয়েছে। তবে প্রতিযোগিতার শুরুটা ১০ স্কোর করে সবাইকে চমকে দেন শীতল। এখনও তাঁর মিক্সড ইভেন্টের খেলা বাকি আছে।
প্যারালিম্পিক্সে পদক জিতুন বা না জিতুন, সমগ্র দেশবাসীর হৃদয় জিতে নিয়ছেন শীতল দেবী।












Click it and Unblock the Notifications