Paris Paralympics 2024: টোকিওর পর প্যারিস, প্যারালিম্পিক্সের হাই জাম্পে ফের রুপো নিশাদের

Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে রুপো জিতলেন নিশাদ কুমার। টোকিওর পর চলতি প্যারালিম্পিক্সেও হাই জাম্পে তিনি রুপোর দখল নিলেন।

নিশাদের এই পদক জয়ে প্যারালিম্পিক্সের হাই জাম্পের ইতিহাসে ভারতের পদকের সংখ্যা বেড়ে হলো সাত। চলতি প্যারালিম্পিক্সেও ভারতের পদকের সংখ্যা আপাতত সাত।

Paris Paralympics 2024

একটা সময় অবধি নিশাদই বাকি প্রতিযোগীদের চেয়ে এগিয়ে ছিলেন। নিশাদ শেষ অবধি রুপো জিতলেন ২.০৪ মিটার উচ্চতা সফলভাবে অতিক্রম করে। সোনা জিতলেন প্যারালিম্পিক্সে তিনবারের সোনাজয়ী রডেরিক টাউনসেন্ডরবার্টস। রডেরিক, নিশাদ ও জিওরজি মারগাইভ ২ মিটারের বেশি উচ্চতা পার করলেন এবারের ইভেন্টে।

ভারতের রাম পাল নিজের সেরা পারফরম্যান্স, ১.৯৫ মিটার উচ্চতা অতিক্রম করে শেষ করলেন সপ্তম স্থানে থেকে। ২.০৮ মিটারের উচ্চতা পার করতে গিয়ে নিশাদ ও রডেরিক দুজনেই প্রথম প্রয়াসে ব্যর্থ হন। কিন্তু দ্বিতীয় প্রয়াসে নিশাদ না পারলেও রডেরিক সাফল্যের সঙ্গে তা পার করে সোনা নিশ্চিত করেন। এরপর তিনি ২.১২ মিটার উচ্চতাও পার করেন।

নিশাদের বয়স ২৪। তাঁর জন্ম হিমাচল প্রদেশের উনা জেলার অম্বের বাদুয়ান গ্রামে। টি৪৭ বিভাগের হাই জাম্পে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। নিশাদের মা রাজ্যস্তরের ভলিবল প্লেয়ার ও ডিসকাস থ্রোয়ার ছিলেন। নিজেদের ফার্মে ঘাস কাটার যন্ত্রে নিশাদের কাটা পড়ে মাত্র ৬ বছর বয়সে।

চণ্ডীগড়ের সেক্টর ১০-এ ডিএভি কলেজের পাশাপাশি হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন নিশাদ। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিও পড়েছেন। ২০২১ সালে তিনি কোভিড আক্রান্তও হয়েছিলেন। নিশাদ সহায়তা পেয়েছেন একটি স্পোর্টস এনজিও-র।

২০০৯ সাল থেকে প্যারা অ্যাথলেটিক্স শুরু। ২০১৯ সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে টি৪৭ বিভাগে নিশাদ ব্রোঞ্জ জেতেন। যার ফলে তিনি টোকিও প্যারালিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্র পান। ২০২১ সালে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি-তে তিনি টি৪৬ বিভাগে সোনা জেতেন।

টোকিও অলিম্পিক্সে নিশাদ রুপো জিতেছিলেন এশিয়ান রেকর্ড গড়ে। তবে সেই রুপো ভাগ করে নিতে হয়েছিব মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস ওয়াইজের সঙ্গে। ২০২২ সালে এশিয়ান প্যারা গেমসে পুরুষদের হাই জাম্প টি৪৭-অ সোনা জিতেছিলেন নিশাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+