Paris Paralympics 2024: ভারতের ঘরে ৩১টি পদক, জেনে নিন প্যারালিম্পিক্সে ভারতীয় পদকজয়ীদের নাম

প্যারিস অলিম্পিক্সে প্রত্যাশা অনুসারে পদক আসেনি ভারতের ঘরে। পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে, এবার ভারতের মিশন প্যারালিম্পিক্স। টোকিও প্যারালিম্পিক্সে রেকর্ড সংখ্যক পদক জিতেছিলেন ভারতীয়রা। এবার লক্ষ্য সেই সংখ্যাকে ছাপিয়ে যাওয়া। প্যারালিম্পিক্সের ইতিহাসে পদক জিতেছেন কোন কোন ভারতীয়রা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

১৯৬০ সালে প্রথমবার প্যারালিম্পিক্সের আসর বসে। প্যারালিম্পিক্সের ইতিহাসে ভারত এখনও পর্যন্ত ৩১টি পদক জিতেছে ভারত। এরমধ্যে ৯টি সোনা, ১২টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ রয়েছে। টোকিও প্যারালিম্পিক্সের আসরে এখনও পর্যন্ত ভারতের প্যারা অ্যাথলিটরা সবচেয়ে ভাল পারফর্ম করেছেন। মোট ১৯টি পদক জিতেছিলেন তাঁরা। ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের প্যারা অ্যাথালিটরা।

Paris Paralympics

১৯৬০ এবং ১৯৬৪ সালের প্যারালিম্পিক্সে ভারত অংশগ্রহণ করেনি। ১৯৬৮ সালে অংশ নিলেও কোনও পদক জিততে পারেনি। ১৯৭২ প্যারালিম্পিক্সে ভারত প্রথম পদকের খাতা খোলে। সেই বছর পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার ইভেন্টে সোনা জিতেছিলেন মুরলিকান্ত পেটকার। এর পরের দুটি প্যারালিম্পিক্সে ছিলেন না ভারতের কোনও প্রতিযোগী।

১৯৮৪ প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রো এল ৬ পুরুষদের ইভেন্টে ভীমরাও কেসরকর রুপোর পদক জিতেছিলেন। একই ইভেন্টে আরও এক ভারতীয় প্রতিযোগী যোগিন্দার সিংহ বেদি ব্রোঞ্জ জেতেন। এছাড়াও যোগিন্দর বেদি ডিসকাস থ্রো এবং শর্ট পুটে পদক জিতেছিলেন । ১৯৮৪ সালে প্যারালিম্পিক্সে ভারত মোট ৪টি পদক জেতে।

এরপর ভারতকে পদকের জন্য অপেক্ষা করতে হয় ২০ বছর। । ২০০৪ সালে এথেন্স প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতেন দেবেন্দ্র ঝাঝারিয়া। রাজিন্দর সিংহ ব্রোঞ্জ জেতেন। ২০০৮ সালে বেজিং গেমসে ভারত কোনও পদক জিততে পারেননি। তবে লন্ডনে ২-১২ সালে ভারতের মানরক্ষা করেন গিরিশা গোদা। তিনি পুরুষদের হাইজ্যাম্পে রুপো জিতেছিলেন।

২০১৬ সালে রিও-তে চারটি পদক জেতে ভারত। মারিয়াপ্পান থ্যাঙ্গাভেলু হাইজ্যাম্পে সোনা, বরুণ সিং ব্রোঞ্জ, দেবেন্দ্র ঝাঁঝারিয়া জ্যাভলিন থ্রো-য়ে সোনা, দীপা মা‌লিক শর্ট পুটে রুপো জেতেন।
টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পারফরম্যান্স সবচেয়ে ভাল ছিল। পাঁচটি সোনা, আটটি রুপো এবং ছ'টি ব্রোঞ্জ সহ মোট ১৯টি পদক জেতে ভারত। অ্যাথলেটিক্স থেকে মোট ৮টি, আর্চারি থেকে ১টি, ব্যাডমিন্টন থেকে ৪টি, শুটিং থেকে ৫টি এবং টেবল টেনিস থেকে ১টি পদক এসেছিল।

সুমিত আন্তিল টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রো-য়ে বিশ্বরেকর্ড করেছিলেন এবং স্বর্ণপদক জিতেছিলেন। অবনী লেখিরা ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ-ওয়ানে সোনা জেতেন। মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ-ওয়ানে সোনা জেতেন মণীষ নারওয়াল। ব্যাডমিন্টনে সোনা জেতেন প্রমোদ ভগৎ এবং কৃষ্ণ নাগর। এছাড়া তিরন্দাজিতে হরবিন্দর এবং হাইজ্যাম্পে শরৎ কুমার ব্রোঞ্জ পান।

টোকিওতে ব্যাডমিন্টনে রুপো জিতছিলেন ভাবিনা প্যাটেল। হাই জাম্পে রুপো পান নিশদ কুমার। জিসকাস থ্রোতে রুপো জিতেছিলেন যোগেশ কাঠুনিয়া। জ্যাভলিন থ্রোতে রুপো জিতে পদক জয়ের ধারা বজায় রাখেন দেবেন্দ্র ঝাঁঝারিয়া। হাইজাম্পে রুপো জেতেন মারিয়াপ্পানএবং প্রবীণ কুমার। শুটিং-এ রুপো জিতেছিলেন সিংরাজ। ব্যাডমিন্টন থেকে রুপোর পদক পান সুহাস ইয়াথিরাজ ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় প্যারালিম্পিয়ানদের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন এবং তাদের নতুন রেকর্ড গড়ার জন্য আহ্বান জানিয়েছেন। ২৮ অগাস্ট শুরু হয়ে চলবে সেপ্টেম্বরের ৮ তারিখ অবধি।ভারত থেকে মোট ৮৪ জনের দল প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছেন । এবার সর্ববৃহৎ দল নিয়ে প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছে ভারত, টোকিওতে প্রতিযোগীর সংখ্যা ছিল ৫৪। টোকিও-র রেকর্ড প্যারিসে ভাঙাই লক্ষ্য ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+