Paris Paralympics 2024: প্যারালিম্পিক্সে জুডোয় প্রথম পদক ভারতের, কপিলের দখলে ব্রোঞ্জ
Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে ইতিহাস গড়ল ভারত। ইতিমধ্যেই প্যারালিম্পিক্সে ভারত কোনও একটি সংস্করণে সবচেয়ে বেশি পদক জয়ের নজির গড়েছে।
প্যারালিম্পিক্সের ইতিহাসে জুডোয় ভারত প্রথম পদকটি ছিনিয়ে নিল প্যারিসেই। কপিল পারমার ব্রোঞ্জ জিততে নিলেন মাত্র ৩৩ সেকেন্ড।

কপিল প্যারালিম্পিক্সে পুরুষদের জুডোর জে১- ৬০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলেন। প্যারালিম্পিক্সে অভিষেকেই তিনি ব্রোঞ্জ জিতলেন। ইপ্পনে ১০-০ ব্যবধানে হারালেন ব্রাজিলের এলিয়েলটন ডি অলিভিয়েরাকে। এটি এবারের প্যারালিম্পিক্সে ভারতের ২৫তম পদক।
এখনও অবধি ভারতের ঝুলিতে এসেছে পাঁচটি সোনা, ৯টি রুপো ও ১১টি ব্রোঞ্জ। প্যারা জুডো সেমিফাইনালে ২৪ বছরের পারমার ইরানের এস বানিতাবা খোররাম আবাদির কাছে হেরে গিয়েছিলেন ০-১০ ব্যবধানেই। দৃষ্টিশক্তির ক্ষেত্রে সমস্যা থাকা অ্যাথলিটরাই এই জে১ বিভাগে লড়েন।
জুডোকাদের সঙ্গী থাকে লাল রংয়ের সার্কেল। যার মাধ্যমে তাঁরা দ্বৈরথের আগে, ম্যাচ চলাকালীন ও প্রতিদ্বন্দ্বিতার শেষে কোনও কিছুর দরকার হলে সঙ্কেত দিয়ে থাকেন। পারমার ২০২২ সালে এশিয়ান প্যারা গেমসে রুপো জিতেছিলেন। কোয়ার্টার ফাইনালে তিনি এদিন হারান ভেনেজুয়েলার মার্কো ডেনিস ব্লাঙ্কোকে। ১০-০ ব্যবধানে।
কপিলের বাড়ি মধ্যপ্রদেশের শিভোর গ্রামে। চার ভাই ও এক দিদির মধ্যে কপিলই সবচেয়ে ছোট। তাঁর বাবা ট্যাক্সিচালক। দিদি একটি প্রাথমিক বিদ্যালয় চালান। তিনি আচমকাই ক্ষেতে একটি ওয়াটার পাম্প ধরেছিলেন। তখন ইলেকট্রিক শক লাগে। যার জেরে কোমায় চলে গিয়েছিলেন কপিল। তখন থেকে তাঁর দৃষ্টিশক্তির সমস্যাও রয়েছে।
এর আগে, গতকাল ভারতীয় সময় গভীর রাতে পুরুষদের এফ৫১ ক্লাব থ্রো ইভেন্টে সোনা জেতেন ভারতের ধরমবীর। সোনেপতের ধরমবীর নিজের পঞ্চম প্রয়াসে ৩৪.৯২ মিটার থ্রো-র সৌজন্যে এশীয় রেকর্ডও ভেঙে দিয়েছেন। বিশ্ব প্যারা চ্যাম্পিয়নশিপের বছর পঁয়ত্রিশের এই ব্রোঞ্জজয়ীর আগের চারটি থ্রো ফাউল হয়।
ফরিদাবাদের ২৯ বছরের প্রণব সুরমা জিতেছেন রুপো। তাঁর থ্রো ছিল ৩৪.৫৯ মিটারের। ১৬ বছর বয়সে স্পাইনাল কর্ডে তাঁর চোট লেগেছিল। মাথার উপর সিমেন্টের শিট এসে পড়ায়। প্যারা ক্লাব থ্রো-এ এই প্রথম ভারত প্যারালিম্পিক্সে পদক জিতল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications