Paris Paralympics 2024: টোকিওকে টেক্কা, রেকর্ড পদক প্যারিসে! হাই জাম্প ও জ্যাভলিনে ভারতের অভাবনীয় সাফল্য
Paris Paralympics 2024: টোকিও প্যারালিম্পিক্সে ভারত জিতেছিল ১৯টি পদক। সেই নজির প্যারিসে ভারতীয় ক্রীড়াবিদরা ভেঙে দিলেন।
হাই জাম্প ও জ্যাভলিন- দুটিতেই রুপো ও ব্রোঞ্জ জয়ের সৌজন্য ভারতের ঝুলিতে আপাতত ২০টি পদক। যা প্যারালিম্পিক্সের ইতিহাসে ভারতের সর্বকালীন সেরা সাফল্য।

টি৪২-এ প্যারালিম্পিক্স রেকর্ড গড়ে রুপো জিতলেন শরদ কুমার। তিনি ১.৮৮ মিটার উচ্চতা অতিক্রম করেন। টি৪২-এ থাঙ্গাভেলু মারিয়াপ্পান পরপর তিনটি প্যারালিম্পিক্সেই পদক জিতলেন। তিনি রিও অলিম্পিক্সে টি৪২ হাই জাম্পে জেতেন সোনা। টোকিও অলিম্পিক্সে টি৬৩-তে রুপো জেতেন। এদিন জিতলেন ব্রোঞ্জ, ১.৮৫ মিটার অতিক্রম করে। কুমার শৈলেশ ১.৯৫ মিটার অতিক্রম করে থাকেন চারে।
পুরুষদের জ্যাভলিন এফ৪৬-এর ফাইনালেও রুপো ও ব্রোঞ্জ জয় করেছেন ভারতীয়রা। ৬৬.১৪ মিটারের এরিয়া রেকর্ড গড়ে কিউবার ভারোনা গঞ্জালেজ গিলেরমো জেতেন সোনা। ভারতের অজিত সিং যাদব কেরিয়ারের সেরা সাফল্য নিশ্চিত করে রুপো জিতলেন।
অজিতের সেরা থ্রো ৬৫.৬২ মিটারের। ভারতেরই সুন্দর সিং গুর্জর জিতলেন ব্রোঞ্জ, চলতি মরশুমের সেরা থ্রো (৬৪.৯৬ মিটার) সুনিশ্চিক করে। ভারতের রিঙ্কু শেষ করলেন পঞ্চম স্থানে থেকে। তাঁর সেরা থ্রো ছিল ৬১.৫৮ মিটারের, যা চলতি মরশুমে তাঁর সেরা।
অজিত গত বছর প্যারিসেই বিশ্ব প্যারা চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে সোনা জিতেছিলেন। প্যারালিম্পিক্সে এবারই জিতলেন প্রথম পদক। সুন্দর সিং গুর্জর তিন বছর আগে টোকিও প্যারালিম্পিক্সের জ্যাভলিনে ব্রোঞ্জ জিতেছিলেন। তিনি এবারও ব্রোঞ্জ জিতলেন।
২০২১ সালে অনুষ্ঠিত টোকিও প্যারালিম্পিক্সে ভারত ৫৪ জন ক্রীড়াবিদ পাঠিয়েছিল। পাঁচটি সোনা, আটটি রুপো ও ৬টি ব্রোঞ্জ-সহ মোট ১৯টি পদক জেতে ভারত। প্যারালিম্পিক্সে এতদিন সেটাই ছিল ভারতের সেরা সাফল্য।
সোনার সংখ্যায় এখনও পিছিয়ে থাকলেও মোট পদক জয়ের নিরিখে টোকিওর কীর্তি এদিন ছাপিয়ে গেল ভারত। ভারত প্যারিস প্যারালিম্পিক্সে আপাতত তিনটি সোনা, সাতটি রুপো ও ১০টি ব্রোঞ্জ জিতেছে। পদক তালিকার অবস্থান আপাতত ১৭ নম্বরে। টোকিও প্যারালিম্পিক্সে ২৪ নম্বর স্থান দখল করেছিল ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications