Paris Paralympics: প্যারিস যাত্রা ভারতীয় প্যারালিম্পিয়ানদের, রেকর্ড পদক জয়ের বিষয়ে আশাবাদী ঝাঝারিয়া

২৮ অগাস্ট থেকে প্যারিসে শুরু হচ্ছে প্যারালিম্পিক্স। রেকর্ড সংখ্যক পদক জয়ের লক্ষ্য নিয়েই রবিবার সকালে প্যারিসের পথে যাত্রা করল ভারতীয় প্যারা অলিম্পিয়ানরা। ভারত থেকে মোট ৮৪ জনের দল প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছেন । এবার সর্ববৃহৎ দল নিয়ে প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছে ভারত, টোকিওতে প্রতিযোগীর সংখ্যা ছিল ৫৪। প্যারালিম্পিক্স চলবে সেপ্টেম্বরের ৮ তারিখ পর্যন্ত।

টোকিও প্যারালিম্পিক্সে ভারত পাঁচটি সোনা, আটটি রুপো এবং ছ'টি ব্রোঞ্জ সহ মোট ১৯টি পদক জেতে ভারত। এবার প্রতিযোগীর সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই বাড়বে পদকের সংখ্যা, এমনটাই আশা প্রকাশ করেছেন ভারতীয় প্যারালিম্পিক্স সংস্থার সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়ার। রবিবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে ভারতীয় প্যারা অ্যাথলিট, সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তারা প্যারিসে যাত্রা করেন।

Paris Paralympics

ভারতীয় প্যারালিম্পিক্স সংস্থার সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়ার জানিয়েছেন, 'আমি ২০ বছরেরও বেশি সময় ধরে প্যারালিম্পিক্সের সঙ্গে যুক্ত আছি। আমি প্রত্যেক ক্রীড়াবিদকে ব্যক্তিগতভাবে চিনি। আমি তাদের খেলা এবং তাদের পারফরম্যান্স সম্পর্কেও জানি। ভারতীয় দলের ৫০ জন ক্রীড়াবিদ টপস প্রকল্পের অংশ হিসেবে প্যারিসে যাচ্ছেন। এবার একাধিক নতুন মুখ দলে আছেন, প্রত্যেকেই অত্যন্ত দক্ষ ও যোগ্য।'

দেবেন্দ্র ঝাঝারিয়া আরও বলেন, 'শুধু সরকারিভাবেই নয় আমরা সিএসআর স্পনসরশিপের মাধ্যমে অনেক ক্রীড়াবিদকে সাহায্য করেছি। তিন বছর ধরে আমাদের ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম করেছেন এবং প্রশিক্ষণ নিয়েছেন। আমি বলতে পারি যে আমরা ২৫টিরও বেশি পদক জিতব এবং ভারত পদক তালিকায় প্রথম ২০টি দেশের মধ্যে থাকবে।'
এখানেই থেমে না থেকে ভারতীয় প্যারালিম্পিক্স সংস্থার সভাপতি আরও বলেন, আমরা প্যারিস প্যারালিম্পিক্সকে একটি মিশন হিসেঊএ নিচ্ছি। আমাদের ৮৪ জন সদস্যের মধ্যে সবাই সমানভাবে পদক জিততে সক্ষম। আমি যখন ২০০৪ সালে আমার প্রথম প্যারালিম্পিক্সে গিয়ে একটি পদক জিতেছিলাম, তখন কেউ আমাকে চিনতে পারেনি, মিডিয়ার কোনও প্রচার ছিল না, আমাকে নিজে থেকে টাকা জোগাড় করতে হয়েছে। এখন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারা-অ্যাথলিটদের একটি নতুন পরিচয় দিয়েছেন।

ভারতীয় ক্রীড়াবিদ সচিন খিলারি বলেছেন, "আমি খুবই উত্তেজিত কারণ এটি আমার প্রথম অলিম্পিক্স। আমি ২টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছি। প্যারালিম্পিক্সে পদক জন্য আমি অনেক কঠোর পরিশ্রম করেছি। আমি আশা করি সোনা জিতেই দেশে ফিরতে পারব। ভারতের প্যারালিম্পিক্স কমিটি এবং মহারাষ্ট্রের প্যারালিম্পিক্স কমিটি আমাকে অনেক সাহায্য করেছেন, আমি ২০০৭ সাল থেকে খেলছি। আমনি ২০২২ সালে টপস প্রকল্পে যুক্ত হই। ভারত সরকারের কাছ থেকে সমস্ত প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেয়েছি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+