Paris Paralympics 2024: অবনী-মোনাদের ঘিরে দ্বিতীয় পদকের প্রত্যাশা, মঙ্গলবার ফোকাসে থাকবে কোন ইভেন্টগুলি?

মঙ্গলবার প্যারালিম্পিক্সের ষষ্ঠ দিন, ইতিমধ্যে ভারত পদক প্রাপ্তির সংখ্যায় ক্রমশ উন্নতি করছে। ভারত ইতিমধ্যেই তিনটি সোনা, পাঁচটি রুপো, সাতটি ব্রোঞ্জ পদক জিতে মোট ১৫টি পদক জিতে নিয়েছে। শ্যুটিং থেকে অ্যাথলেটিক্স বা তিরন্দাজির মতো একাধিক ইভেন্টে নামছেন ভারতীয় ক্রীড়াবিদরা। আজ কোন কোন ইভেন্ট গুলির দিকে নজর রাখবেন, কোন ইভেন্ট থেকে আসতে পারে পদক? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

মঙ্গলবারের ইভেন্ট শুরু হবে শ্যুটিং দিয়ে। দুপুর ১টার সময় মহিলাদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশন আর৮ ইভেন্টে যোগ্যতা অর্জন পর্বে নাটমছেন অবনী লেখারা ও মোনা আগরওয়াল। দ্বিতীয় পদকের লক্ষ্যে নািমছেন ভারতীয় দুই শ্যুটার। তাঁরা ফাইনালে উঠলে সেই ইভেন্ট শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে।

Paris Paralympics

দুপুর ২.২৮ মিনিটে শটপুটে মহিলাদের এফ৩৪ ফাইনালে নাকমছেন ভাগ্যশ্রী যাদব। দুপুর ৩.৩০ মিনিটে মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত বিভাগেররাউন্ড অফ ১৬তে নামছেন পূজা। এই ইভেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে রাত ৯.২১ মিনিটে। সেমিফাইনা ল হবে রাত ৯.৫৫ মিনিটে। রাত ১০.৩৮ মিনিটে ৪০০ মিটার মহিলাদের ৪০০ মিটারে নামছেন দীপ্তি জীভানজী। এবার অ্যাথলেটিক্সের বিভাগে একাধিক পদক আসছে ভারতের ঘরে। ফলে দীপ্তিকে ঘিরে রয়েছে অনেক প্রত্যাশা।

রাত ১১.৫০ মিনিটে পুরুষদের হাই জাম্পের টি৬৩ ফাইনালে নামছেন ভারতের মারিয়াপ্পান, শৈলেশ কুমার ও শারদ কুমার। রাত ১২.১৩ মিনিটে পুরুষ জ্যাভেলিন থ্রো ফাইনালে নামছেন অজিত সিং, রিঙ্কু ও সুন্দর গুরজার।

হাই জাম্প বিভাগে গত দুইবারের প্যারা অলিম্পিক পদক জয়ী মারিয়াপ্পান, শ্যুটিং বিভাগে প্যারা অলিম্পিক পদক জয়ী অবনী লেখারা ও মোনা আগরওয়াল এবং ট্রাক এন্ড ফিল্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দীপ্তি আজ পদকের মূল দাবিদার। টোকিও প্যারালিম্পিক্সে ভারত মোট ১৯টি পদক জিতেছিল। এবার সেই রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই প্যারিসে গিয়েছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। ইতিমধ্যেই ভারতের ঘরে এসেছেস ১৫ পদক।

এরআগে শুক্রবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জেতেন অবনী লেখরা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে ব্রোঞ্জ জেতেন মোনা আগরওয়াল। এক নয় একেবারে জোড়া পদক জেতেন ভারতীয় দুই প্যারা শ্যুটার। টোকিও প্যারালিম্পিক্সে সোনার সঙ্গে ব্রোঞ্জও জিতেছিলেন।
প্যারিস অলিম্পিক্সে প্রত্যাশা অনুসারে ভারতীয় অ্যাথলিটরা পারফরম্যান্স করতে পারেননি। কিন্তু প্যারা অ্যাথলিটরা, পদকের প্রত্যাশা পূরণ করছেন। মঙ্গলবার পদক সংখ্যা কতগুলি বাড়ে সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+