Paris Paralympics 2024: ব্যাডমিন্টনে পদকের স্বপ্ন দেখাচ্ছেন মনোজরা, শিবরাজনের লড়াইয়ে মুগ্ধ নেট দুনিয়া
প্যারিসে প্যারালিম্পিক্সের তৃতীয় দিনে যে ইভেন্টগুলির উপর ভারতীয়দের ফোকাস সবথেকে বেশি আছে তারমধ্যে অন্যতম হল ব্যাডমিন্টন ও তিরন্দাজি। দ্বিতীয় দিনেই চারটি পদক জিতে প্রত্যাশার মাত্রাকে বৃদ্ধি করেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। দ্বিতীয় দিনে শ্যুটিং থেকে তিনটি এবং অ্যাথলেটিক্স থেকে একটি পদক এসেছে। তৃতীয় দিনে পদকের স্বপ্নকে উস্কে দিলেন প্যারা শাটলারার।
শনিবার তৃতীয় দিনের শুরুটা হয়েছিল ব্যাডমিন্টন দিয়ে। জয় দিয়েই দিনের শুরুটা করলেন মনদীপ কৌর। মহিলাদের সিঙ্গলসে এসএল ৩ বিভাগে অস্ট্রেলিয়ার ভিনত কেলিনকে হারিয়ে দিলেন ভারতীয় শাটলার। গ্রুপ বি-র ম্যাচে লড়াই হল হাড্ডাহাড্ডি। ম্যাচের ফল ২১-২৩, ২১-১০, ২১-১৭। এই জয়ের সঙ্গে সঙ্গেই মনদীপ কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন। প্রথম গেমে হেরেও দুরন্ত ভাবে ম্যাচে ফিরে এলেন ভারতীয় প্যারা শাটলার।

এরপর পুরুষদের ব্যাডমিন্টনে সিঙ্গলসে সেমিফাইনালে স্থান নিশ্চিত করলেন ভারতের নীতেশ কুমার।থাইল্যান্ডের বুনসুনকে নীতেশ হারালেন একেবারেই হেলায়। ২১-১৩, ২১-৪ ফলাফলে জিতে সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের এই প্যারা শাটলার।
ব্যাডমিন্টনে জয়ের ধারা অব্যাহত রাখলেন মনোজ সরকার। পুরুষদের সিঙ্গলসের এসএল ৩ বিভাগে চিনের জি ইয়ানকে হারিয়ে দিলেন প্রবাসী বাঙালি মনোজ সরকার। চিনের শাটলারকে ২১-১৫, ২১-১১ ফলে হারিয়ে নীতেশের মতোই গ্রুপ এ থেকে সেমিফাইনালে জায়গা করে নিলেন মনোজ সরকারও।
পুরুষদের ব্যাডমিন্টনে এসএল ৪ বিভাগে সেমিফাইনালে জায়গা করে নিলেন ভারতের সুকান্ত কদম। তিনি ২৫ মিনিটের লড়াইয়ে তাইল্যান্ডের প্রতিপক্ষকে ২১-১২, ২১-১২ ফলাফলে হারালেন। তবে জয় অধরাই থাকল ভারতের আরও এক প্যারা শাটলার তরুণের। ফ্রান্সের লুকাস মাজুরের কাছে ২১-৭, ২১-১৬ ফলে হারলেন ভারতের প্যারা শাটলার।
প্যারা সাইক্লিংয়ে হতাশ করলেন ভারতের আরশাদ শালিক। সি১-৩ ১০০০ মিটারে ১১তম স্থানে শেষ করলেন আরশাদ। শ্যুটিংয়ে ফাইনা লের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেন উনহালকর স্বরূপ। ৬১৩.৪ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে শেষ করলেন ভারতীয় প্যারা শ্যুটার। রোয়িংয়ে মিক্সড ইভেন্টের ফাইনা লে পৌঁছেছেন ভারতের অনিতা ও নারায়না জুটি, তারা যোগত্যা অর্জন পর্ব শেষ করেছেন ৭ মিনিট ৫৪ সেকেন্ডে। তারা আছেন তৃতীয় স্থানে।












Click it and Unblock the Notifications