Paris Olympics: কুস্তিতে সাপোর্ট স্টাফ বিতর্ক কমছেই না, এবার প্রকাশ্যেই মুখ খুলে অস্বস্তি বাড়ালেন রীতিকা হুডা

কয়েকদিন পরই শুরু প্যারিস অলিম্পিক্স। কিন্তু ভারতীয় কুস্তিগীরদের সাপোর্ট স্টাফদের নিয়ে সমস্যা কিছুতেই মিটছে না। অন্তিম পাঙ্গালের কোচ-সাপোর্ট স্টাফদের নিয়ে-বিতর্কের রেশ কাটতে কাটতেই সমস্যায় আরও এক কুস্তিগীর। রীতিকা হুডার ব্যক্তিগত কোচও প্যারিস যাওয়ার ভিসা পাননি। যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতীয় এই কুস্তুগীর।

ক্রীড়া মন্ত্রক গেমসের জন্য ভারতীয় দলের চূড়ান্ত তালিকা অনুমোদন করেছে। মোট ১১৭ জন ক্রীড়াবিদ এবং ১৪০ জন সাপোর্ট স্টাফ সদস্য এবার প্যারিস যাবেন। ১৪০ জন সাপোর্ট স্টাফ সদস্যদের মধ্যে ৭২ জনের খরচ সরকার বহন করবে। ক্রীড়াবিদদের থেকে এবার সাপোর্ট স্টাফের সংখ্যা বেশি। তার পরেও বিতর্ক থাকছে না।

Paris Olympics

হরিয়ানার কুস্তিগীর রীতিকা এবার ৭৬ কেজি বিভাগে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু সমস্যা হল কোচ মনদীপ প্যারিস অলিম্পিক্সে যাওয়ার ভিসা এখনও পাননি। এতেই ক্ষোভে ফেটে পড়েছেন রীতিকা। অন্য কুস্তিগীর দুইজন কোচ নিয়ে যাওয়ার অনুমতি পেলেও তাঁর ব্যক্তিগত কোচ কেন ভিসা পাবেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
রীতিকা সংবাদা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এই ঘটনা আমাকে হতবাক করেছে, অন্য কুস্তিগীররা ব্যক্তিগত কোচ নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছেন। এমনকি অন্তিম পাঙ্গালকে দু'জন কোচ নিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু আমার কোচকে ছাড়পত্র দেওয়া হয়নি। আমি আবেদন করার পর বলা হয়েছিল যে, কোনও ব্যক্তিগত কোচকে অলিম্পিক্সে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। কিন্তু এখন দেখছি আমি ছাড়া সকলকে ব্যক্তিগত কোচ নিয়েই অলিম্পিক্সে যাচ্ছেন।"

উল্লে খ্য, ভিনেশ ফোগটের সঙ্গে যাবেন বিদেশি কোচ ওলার আকস। অন্তিমের সঙ্গে থাকবেন তাঁর দুই কোচ ভগৎ সিংহ এবং বিকাশ। অংশু মালিকের সঙ্গে ব্যক্তিগত কোচ হিসাবে যাবেন তাঁর বাবা ধরমবীর। নিশা দাহিয়ার ব্যক্তিগত কোচ থাকবেন আমির। একমাত্র ব্যতিক্রম রীতিকা।

এই প্রসঙ্গে রীতিকা আরও বলেন, কিছু দিনের মধ্যেই অলিম্পিক্স শুরু হবে। এখন অনুশীলনের মধ্যেই মগ্ন থাকার কথা আমার। প্রস্তুতিতেই মনোযোগ দিতেই পারছি না। কিন্তু আমার সময় কাটছে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। আমি পিটি ঊষা ম্যাডামের সঙ্গেও কথা বলেছি। সিইও রঘুরাম আইয়ারের সঙ্গে কথা বলেছি। সকলেই বলছেন, চেষ্টা করবেন।"

কয়েকদিন আগে সাপোর্ট স্টাফ ইস্যুতে একটি বিবৃতিতে ঊষা বলেন, "ভারতীয় অলিম্পিক্স সংস্থা ক্রীড়াবিদদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছে। যাতে অলিম্পিক্সে ভারত ভাল ফল করে তার জন্য কোনও ফাঁক রাখা হয়নি। আগে ক্রীড়াবিদ ও সাপোর্ট স্টাফের অনুপাত থাকত ৩:১। আমরা সেটা বদলে দিয়েছি। ক্রীড়াবিদের থেকে বেশি সাপোর্ট স্টাফ যাচ্ছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+