Paris Olympics: ৯ বছরে হয়নি স্বপ্নিলের পদোন্নতি, অলিম্পিক্সে পদক জয়ের পরেই উদ্যোগী ভারতীয় রেল
মহেন্দ্র সিং ধোনি সঙ্গে অলিবম্পিক্সে পদকজয়ী শ্যুটার স্বপ্নিল কুসালের মিল রয়েছে। ধোনি যেমন ভারতীয় রেলের টিকিট পরীক্ষক ছিলেন, তেমনই একই কাজ করেন স্বপ্নিলও। বৃহস্পতিবার অলিম্পিক্সে পদক জিতে রাতরাতি তারকা হয়ে উঠেছেন স্বপ্নিল। কিন্তু গত ৯ বছর ধরে রেলের চাকরিতে তাঁর কোনও পদোন্নতি হয়নি।
স্বল্প পরিচিত শ্যুটার স্বপ্নিল কুসালে বৃহস্পতিবার ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে ভারতের হয়ে অলিম্পিক্সে পদক অর্জন করে ইতিহাস তৈরি করেছেন। পুনে থেকে প্যারিস, কুসলের জন্য যাত্রা সহজ ছিল না, কুসালে ২০১৫ সাল থেকে ভারতীয় রেলে কাজ করছেন।

তাঁর কোচ দীপালি দেশপাণ্ডে বলেছেন, অফিসের এমন আচরণে তিনি খুবই হতাশ। তিনি গত নয় বছর ধরে রেলওয়ের সাথে কাজ করছেন কিন্তু তাকে কখনই পদোন্নতির জন্য বিবেচনা করা হয়নি। তাকে প্যারিসে যাওয়ার আগে অফিসে রিপোর্ট করতে বলা হয়েছিল তার পদোন্নতির ফাইল পুশ করার জন্য। স্বপ্নিল প্রশিক্ষণে ব্যস্ত থাকায় অফিসে যাননি।'
একজন সহকর্মী এটি নিশ্চিত করেছেন যে কুসালে এই বিষয়ে তাঁর সিনিয়র সহকর্মীদের থেকে আঘাত পেয়েছেন বহু বার। নাম প্রকাশ না করার শর্তে সহকর্মী সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমেরকে বলেন, "যখনই স্বপ্নিল তার পদোন্নতির বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, তিনি অভদ্র উত্তর পেয়েছিলেন এবং এটি তাঁকে আরও আঘাত করেছিল।"
কিন্তু অলিম্পিক্সে পদক জয়ের পরই বদল গিয়েছে পরিস্থিতি। দ্রুত স্বপ্নিলের পদোন্নতি হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআইকেসেন্ট্রাল রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক স্বপ্নীল নীলা এমনটাই জানিয়েছেন। কুসালের পদোন্নতির আদেশ জারি করা হয়েছে বলেও জানা গিয়েছে।
সেন্ট্রাল রেলওয়ে এক রিলিজে বলেছে, "কুসালে একটি ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করেছে। এই কৃতিত্বটি শুধুমাত্র ভারতের পদক তালিকায় যোগ করেনি বরং স্বপ্নিলকে ভারতীয় শ্যুটিং স্পোর্টসে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছে। তার সাফল্য বছরের পর বছর প্রশিক্ষণের পরে আসে, যা তাঁকে দেশের উচ্চাকাঙ্ক্ষী ক্রীড়াবিদদের জন্য একটি রোল মডেল করে তুলেছে।’












Click it and Unblock the Notifications