Paris Olympics: লড়াই করেও হার মানলেন, টেনিসে প্রথম ম্যাচেই বিদায় নিলেন সুমিত নাগাল
মনু ভাকেরের পদক জয়ের দিনেই হতাশা উপহার দিলেন একঝাঁক ভারতীয় অ্যাথলিট। রবিবার গেমসের দ্বিতীয় দিনে শুধু মনু ভাকের নয় একইসঙ্গে নজর ছিল আরও একাধিক ক্রীড়াবিদের দিকেই। দীপিকা কুমারী-অঙ্কিতা ভকতদের ব্যর্থতার পর আরও একটা খারাপ খবর এল প্যারিস থেকে। টেনিসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন সুমিত নাগাল।
প্যারিস অলিথম্পিক্সে ফ্রান্সের কোরেনটিন মৌটেটের কাছে হেরে বিদায় নিলেন ভারতের টেনিস তারকা সুমিত নাগাল। ২-৬, ৬-২, ৫-৭ ফলে হারলেন নাগাল। রুদ্ধশ্বাস লড়াই করলেও জয় অধরা রেখেই লাল সুড়কির কোর্ট থেকে বিদায় নিলেন সুমিত।

সাঁতারেও হতাশ করলেন ভারতীয়রা। ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারের হিটে দ্বিতীয় স্থানে থেকেও সেমিফাইনালে উঠতে পারলেন না শ্রীহরি নটরাজ। তিনি সার্বিকভাবে ৪৬ জনের মধ্যে ৩৩ নম্বরে থাকেন। ১৬ জন সাঁতারু সেমিফাইনালের টিকিট পাতে পান। শ্রীহরি সময় নেন ৫৫.০১ সেকেন্ড। তাঁর ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স ছিল ৫২.৮১ সেকেন্ড। নিজের কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স মেলে ধরতে পারলে নটরাজ দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠতেন।
ভারতের সবচেয়ে কম বয়সী অ্যাথলিটও প্রথম কঠিন পরীক্ষায় ফেল করলেন। ১৪ বছরের ধীনিধি দেশাইঘু সাঁতারে মেয়েদের ২০০ মিটার ফ্রি-স্টাইলের হিটে এক নম্বরে থাকেন। তাঁর প্রয়াসতবে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না। তিনি সার্বিকভাবে ২৩ নম্বরে থাকেন। ধীনিধি সময় নেন ২:০৬.৯৬ মিনিট।












Click it and Unblock the Notifications