Neeraj Chopra: ব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনালের যোগ্যতা অর্জন নীরজের, কঠিন পরীক্ষা ভারতীয় তারকার সামনে
চোট আঘাতের সমস্যা নিয়েই প্যারিস অলিম্পিক্সে অংশ গ্রহণ করেছিলেন নীরজ চোপড়া। তাঁর থেকে দেশবাসীর সোনার প্রত্যাশা থাকলেও সেটা পূরণ করতে পারেননি। কিন্তু অলিম্পিক্সের পরও থেমে নেই নীব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনালের যোগ্যতা অর্জন নীরজের, কঠিন পরীক্ষা ভারতীয় তারকার সামনে
রজের অভিযান। ছুটি না কাটিয়েই নেমে পড়েছেন ডায়মন্ড লিগে। আগামী সপ্তাহে ডায়মন্ড লিগের ফাইনাল খেলতে নামছেন নীরজ।
প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ের পরে ঠিক দু'সপ্তাহের মাথায় ডায়মন্ড লিগে নেমে পড়তে হয় নীরজ চোপড়াকে।এবার ডায়মন্ড লিগের ফাইনা লে নামছেন নীরজ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হতে চলেছে এবারের ডায়মন্ড লিগ ফাইনাল। ১৩ ও ১৪ সেপ্টেম্বর হবে এই প্রতিযোগিতার ফাইনাল। যদিও সোনা জয় এবারও কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে নীরজের জন্য।

টোকিওতে সোনা জিতেছিলেন। কিন্তু প্যারিসে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় নীরজকে।। যদিও চোট নিয়েই প্যারিস অলিম্পিক্সে পারফৱম্যান্স করেন ভারতীয় অ্যাথলেটিক্সের তারকা। এবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নামছেন আরও একটা ডায়মন্ড লিগের ফাইনালে।
এই প্রতিযোগিতায় অবশ্য খুব একটা ভালো ছন্দে এখনও দেখা যায়নি নীরজকে। ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যান্ডারসন পিটার্স।দ্বিতীয় স্থানে আছেন জার্মানির জুলিয়ান ওয়েবার, তাঁর পয়েন্ট ২১। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেক প্রজাতন্ত্রের অ্যাথলিট জাকুব ভ্যাডলেখ। চারটি থ্রোয়ের পরে ১৪ পয়েন্ট নিয়ে নীরজ আছেন ক্রমতালিকার চার নম্বরে। ১৩ পয়েন্ট নিয়ে নীরজের ঠিক পরেই আছেন মলডোভার অ্যাথলিট আন্দ্রিয়ান মারডের।
নীরজ চোপড়া লুসান ডায়মন্ড লিগে নিজের একেবারে শেষ থ্রোয়ে বাজিমাত করেছিলেন। নাহলে তাঁর প্রথম পাঁচটি থ্রো আহামরি ছিল না মোটেও। প্রথম চারটি প্রচেষ্টায় নীরজ স্কোর করেন যথাক্রমে ৮২.১০, ৮৩.২১, ৮৩.১৩ ও ৮২.৩৪ মিটার।
টোকিও অলিম্পিক্সে অ্যাথলেটিক্সের ইভেন্টে ভারতকে প্রথম সোনা এলে দিয়েছিলেন নীরজ চোপড়া।প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে পর পর দুইবার পদক জিতলেন।
নীরজ যে বেশ কিছুদিন ধরে কুঁচকির চোট সঙ্গে নিয়েই লড়াই চালাচ্ছেন, সেটা তিনি খোলামেলা জানিয়েছেন প্যারিসেই। এমনকি প্যারিস থেকেই চোট সারানো নিয়ে ডাক্তারের পরামর্শ নিতে তিনি সোজা উড়ে যান জার্মানি। সুতরাং, লুসানে ভারতীয় তারকার সেরা ছন্দে পারফর্ম করা নিয়ে সংশয় ছিলই।
নীরজ অলিম্পিক্সের পর চোট প্রসঙ্গে জানিয়েছিলেন, 'আগামী দিনের চোটের পর্যালোচনা তাঁকে করতে হবে। চোটের জন্য ভাবতে গিয়ে যে সময়টা ব্যয় হচ্ছে সেটা পারফরম্যান্সের উন্নতিতে দিতে হবে। আমাকে আরও বেশি ফিট হতে হবে এবং মানসিকভাবে তৈরি হতে হবে। এটাই খেলা, যেটা হবে সেটাকে মেনে নি্তে হবে এবং পরবর্তী লক্ষ্য স্থি্র করে ফেলতে হবে। আজ হয়নি কিন্তু অন্য দিন ঠি্ক হবে।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications