Paris Olympics: বিচারকদের সিদ্ধান্তে ‘আহত’ নিশান্ত, শক্তিশালীভাবে ফিরে আসার বার্তা ভারতীয় বক্সারের
প্যারিস অলিম্পিক্সের বক্সিংয়ে ছেলেদের ৭১ কেজি বিভাগে নিশান্ত দেবের লড়াই ছিল মেক্সিকোর আলোনসো ভার্দে আলভারেজ বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে হেরেই প্যারিস থেকে খালি হাতেই বিদায় নিতে হয়েছে নিশান্তকে। প্রথম রাউন্ডে পাঁচ জন বিচারকই নিশান্তকে এগিয়ে রাখেন। তবে তৃতীয় রাউন্ডে খেলায় ফেরেন মেক্সিকান বক্সার। এরপরও টান টান লড়াই চালালেও বিচারকদের সিদ্ধান্ত ভারতীয় বক্সারের পক্ষে যায়নি।
পদক জয় থেকে এক কদম দূরেই থামতে হয়েছে ভারতীয় বক্সারকে। কিন্তু পরাজয়কে কিছুতেই মেনে নিতে পারছেন না নিশান্ত। প্যারিস অলিম্পিক্স থেকে বিদায়ের পরই সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন নিশান্ত। ভারতীয় বক্সার লিখেছেন, 'অনেকেই জানেন না আমি কী পরিমাণে কতটা সততার সঙ্গে দিনের পর দিন অনুশীলন করে গিয়েছি। প্রতিদিন নিজের লক্ষ্যকে সামনে রেখে অনুশীলন করেছি। অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমাকে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে হয়েছে।'

হেরে হতাশ হলেও আগামী দিনে ফিরে আসার বার্তা দিয়েছেন নিশান্ত। তিনি তাঁর বার্তায় লিখেছেন, আমিত হয়ত পদক জিততে পারেনি। কিন্তু আমার সফর এখানেই শেষ হচ্ছে না। আগামী দিনে আরও শক্তিশালীভাবে ফিরে আসব। আমার অলিম্পিক্সের যাত্রা এখানে সমাপ্ত নয়, বরং আগামী দিনে বুদ্ধিদীপ্তভাবে লড়াই করব।
নিশান্তের হার মেনে নিতে পারেননি অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয় বক্সার বিজেন্দ্র সিংও। তিনি নিশান্তের হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অলিম্পিক্সে পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, আমার মনে হয় লড়াইটা খুব টানটান ছিল না। জানি না স্কোরিং সিস্টেমটা কী। নিশান্ত তুমি খুব ভালো খেলেছ।












Click it and Unblock the Notifications