Paris Olympics 2024: স্বপ্ন দেখিয়েও ব্যর্থ হলেন নিশা, চোটের সমস্যাতেই কোয়ার্টার ফাইনালে হার ভারতীয় কুস্তিগীরের
সোমবার প্যারিস অলিম্পিক্সে স্বপ্নভঙ্গের দিন ভারতের কাছে। শ্যুটিং থেকে ব্যাডমিন্টন একাধিক ইভেন্ট পদক হাতছাড়া হল একটুর জন্য। এমনকি দিনের শেষে কুস্তিতেও কোয়ার্টার ফাইনালে প্রত্যাশিত জয়টা এল না।
আশা জাগিয়ে ভারতীয় মহিলা কুস্তিগীর পৌঁছে গিয়েছিলেন মহিলাদের ৬৮ কেজি ফ্রি স্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালে। শেষ আটের ম্যাচ জিততে পারলেই পদক নিশ্চিত হয়ে যেত তাঁর। এমনকি কোয়ার্টার ফাইনাল ম্যাচে এগিয়েও গিয়েছিলেন। কিন্তু জয় অধরাই থাকল। সন্ধ্যা থেকে রাত শুধুই হতাশা ভারতীয়দের জন্য।

কয়েক ঘণ্টার মধ্যেই পরের ম্যাচে নামতে হয় নিশাকে। মহিলাদের কুস্তিতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোরিয়ার এসজি পাকের বিরুদ্ধে এগিয়ে থেকেও ৮-১০ ফলে হারলেন ভারতের নিশা দাহিয়া। ম্যাচের মধ্যে চোট পান নিশা। চিকিৎসাও নেন। কিন্তু ম্যাচ জিততে পারলেনা। সেই সঙ্গে নিশ্চিত করতে পারলেন না পদকও। এর আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন নিশা।
ইউক্রেনের প্রতিপক্ষকে প্রথম ম্যাচেই যেভাবে হারিয়েছিলেন তাতে নিশাকে নিয়ে পদকের একটা স্বপ্ন দেখা শুরু হয়েছিল। প্রথম ম্যাচে ৬-৪ ফলে জেতেন ভারতীয় মহিলা পালোয়ান। পৌঁছে যান শেষ আটের লড়াই।
উত্তর কোরিয়ার পাক সল গুমের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের শুরুতেই লিড পান নিশা। ৮-১ ফলে এগিয়ে গিয়েছিলেন। মনে হয়েছিল। জয় স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু হঠাৎ করেই চোট পেলেন। বাউট চলাকালীন হাতে গুরুত চোট পান নিশা। চোট পাওয়ার আগে ভারতীয় তারকা ৮-২ পয়েন্টে এগিয়ে ছিলেন।
Paris Olympics 2024: কাছে গিয়েও পদক অধরাই থাকল, চিনের কাছে হেরে চতুর্থ হলেন মহেশ্বরী-অনন্ত
প্রথমে চিকিৎসা চান। মেডিকেল টিমের চিকিৎসা নিয়ে নামলেন। যন্ত্রণা নিয়ে লড়াই চালিয়ে গেলেন। কিন্তু পারলেন না। শেষমেশ নিশা ম্যাচ হারেন ৮-১০ ব্যবধানে। যদি কোরিয়ার তারকা ফাইনালে ওঠেন, তবে ব্রোঞ্জ পদকের দৌড়ে টিকে থাকবেন নিশা। যদিও সেক্ষেত্রেও তাঁকে ২টি বাউট জিততে হবে। কুস্তিতে ভারতের আশা এখন অন্তিম ও ভিনেশকে ঘিরে।












Click it and Unblock the Notifications