Paris Olympics 2024: মেজাজটাই তো আসল রাজা! ৫১ বছরের তুরস্কের শ্যুটারের 'Swag'-এ মজে নেটপাড়া
৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ফেন্সিং খেলে অলিম্পিকে সকলের কুর্নিশ জিতে নিয়েছেন মিশরের খেলোয়াড়। তারপরের দিন হইচই পড়ে গিয়েছে তুরস্কের শ্যুটারকে নিয়ে।৫১ বছরের ইউসুফ ডিকেচকে নিয়ে হইহই চলছে নেটপাড়ায়। একেবারে রাজার মতো তাঁর আচরণ নজর কেড়েছে নেটিজেনদের।
শ্যুটিং প্রতিযোগিতায় রুপো জিতেছেন ইউসুফ। তাঁর কানে ছিল না কোনও কভার প্রটেকশন। চোখে ছিল না কোনও বিশেষ লেন্স। একেই বলে সোয়্যাগ। একেবারে সোয়্যাগে জিতে নিয়েছেন রুপোর মেডেল। শ্যুটিং প্রতিযোগিতায় যখন একাধিক সরঞ্জাম নিয়ে প্রতিযোগীরা নামেন তার কোনও কিছুই ছিল তাঁর কাছে। যাকে বলে কোনও রক্ষা কবচ না নিয়েই শ্যুটিং প্রতিযোগিতায় রুপো জিতে নিয়েছেন তিনি।

শ্যুটিং প্রতিযোগিতায় তাঁর সোয়্যাগ থেকে রীতিমতো অবাক দর্শকরা। ৫১ বছর বয়সী তুরস্কের এই বন্দুরবাজ ডান হাতে পিস্তল ধরে আর বাম হাত পকেটে পুরে যেন হেলায় জিতে নিয়েছেন প্রতিযোগিতা। চোখে বিশেষ কোনও চশমাও ছিল না। একেবারেই সাধারণ চশমা ছিল তাঁর চোখে। আলাদা করে কোনও লেন্স চোখে দেননি তিনি। ১০ মিয়ার এয়ার রাইফেল শ্যুটিংয়ে রুপো জিতেছেন তিনি।
Did Turkey send a hitman to the Olympics? pic.twitter.com/nPfNQMKtX7
— DD Geopolitics (@DD_Geopolitics) July 31, 2024
তিনি ও তার পার্টনারও ১০ মিটার মিক্সড এয়ার রাইফেলস প্রতিযোগিতায় রুপো জিতেছেন। তুরস্কের এই প্রতিযোগী দেখিয়ে দিয়েছেন প্রতিভা কোনও কিছুর প্রয়োজন হয় না। তুরস্কের গোকসন জেলায় তাসোলুর গ্রামের বাসিন্দা ইউসুফ। ২০১১ সাল থেকে তিনি শ্যুটিং শুরু করেন। ২০০৬ সালে সেনা বাহিনীর শ্যুটিং প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন তিনি।
Yusuf Dikeç, sadece gözlüğüyle geldi ve Olimpiyatlarda gümüş madalya kazandı. Dünya gündeminde John Wick gibi kral.. pic.twitter.com/Bo5F2Cx2mx
— Marshall (@MarshallTuncay) August 1, 2024
২০১৩ সালে ইউসুফ ২৫ মিটার রাইফেলস প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন। তারপরকে আবার ২০২৪-এ প্যারিস অলিম্পিকে এক কথায় হেলায় রুপো জিতলেন ইউসুফ। এমনিতে তরস্কের পুরুষদের জনপ্রিয়তা রয়েছে নেটপাড়ায়। তুরস্কের একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ছেয়ে রয়েছে। তারপরে তুরস্কের এই শ্যুটারের শ্যুটিং দেখে মোহিত সকলেই।












Click it and Unblock the Notifications