Paris Olympics 2024: ‘পরিশ্রমের ফল পেলেন’, মনুকে নিয়ে গর্বিত মা-বাবা, শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন মনু ভাকের। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে তিনি জিতলেন ব্রোঞ্জ মনু। অল্পের জন্য রুপো জিততে পারলেন না। কিন্তু ব্রোঞ্জ পকদই বা কম কীসের। প্যারিস অলিম্পিক্সে দেশকে প্রথম পদক এনে দেওয়ায় শুভেচ্ছার সাগরে ভাসছেন মনু। দেশের রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী থেকে সোনা জয়ী অভিনব বিন্দ্রা প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন মনু ভাকেরকে।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজ মাধ্যমে লিখেছেন, "প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল শ্যুটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক নিয়ে ভারতের পদক তালিকা খোলার জন্য মনু ভাকেরকে আন্তরিক অভিনন্দন। তিনি শ্যুটিং প্রতিযোগিতায় অলিম্পিক্সে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা। ভারত মনু ভাকেরকে নিয়ে গর্বিত, তাঁর এই কৃতিত্ব অনেক ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে, বিশেষ করে মহিলারা, আমি কামনা করি যে তিনি ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবেন।"

Olympics 2024

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনুকে নিয়ে লিখেছেন, "একটি ঐতিহাসিক পদক! অনেক শুভেচ্ছা মনু ভাকেরকে প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জেতার জন্য! ব্রোঞ্জের জন্য অভিনন্দন। এই সাফল্য আরও বেশি বিশেষ কারণ তিনি ভারতের হয়ে শ্যুটিংয়ে পদক জয়ী প্রথম মহিলা হয়েছেন। একটি অবিশ্বাস্য অর্জন!"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন, 'প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ এনে প্রথম পদক জিতে মনু ভাকেরকে ধন্যবাদ। আপনি আপনার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সারা দেশকে গর্বিত করেছেন। আপনার জন্য গোটা দেশ গর্বিত। দারুন সাফল্য।"

২০০৮ সালে অলিম্পিক্সে সোনা জয়ী অভিনব বিন্দ্রা লিখেছেন, প্যারিস অলিম্পিক্সে এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য মনু ভাকেরকে আন্তরিক অভিনন্দন! আপনার নিরলস উত্সর্গ, কঠোর পরিশ্রম, এবং আবেগ সত্যিই প্রশংসনীয়। আপনার দক্ষতা এবং সংকল্পের সাক্ষী হওয়া অবিশ্বাস্য, আপনার প্রতিটি শট ভারতকে গর্বিত করে। এই অর্জন আপনার অধ্যবসায় ও দৃঢ়তার প্রমাণ। আরও সাফল্য পান মনু।'

অলিম্পিক পদক বিজয়ী শুটার মনু ভাকেরের বাবা রাম কিষাণ ভাকের বলেছেন, "পুরো দেশ মনুকে নিয়ে গর্বিত, তার দুটি ইভেন্ট বাকি আছে আমরা তার থেকে আরও ভাল পারফরম্যান্স আশা করি। মনু সরকার এবং ফেডারেশন থেকে অনেক সমর্থন পেয়েছিল। দেশের জনগণের আশীর্বাদের কারণেই এই সাফল্য পেয়েছে সে।"

মনু ভাকেরের মা সুমেধা ভাকের বলেন, "আমি সবসময়ই চাইতাম আমার মেয়ে সুখী হোক। তাঁর এই সাফল্যে আমরা গর্বিত।" মনুকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবর্ধন সিং রাঠোর থেকে গগণ নারাং-র মতো অলিম্পিক্সের পদকজয়ীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+