Paris Olympics: রিলে রেসে ‘সেরা’ দৌড়েও ফাইনালের টিকিট পেতে ব্যর্থ পুরুষরা, মহিলা করলেন চূড়ান্ত হতাশ
পর পর দুটি অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রো-য়ে পদক এলেও অ্যাথলেটিক্সের বাকি ইভেন্ট গুলি থেকে শুধুই ব্যর্থতা হতাশার খরর আসছে প্যারিস থেকে। অলিম্পিক্সের ১৪তম দিনে যে গুটি কতক ইভেন্টের দিকে ভারতীয়দের নজর ছিল তার মধ্যে অন্যতম ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে রেস।
ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে রেসে ব্যর্থ হল ভারতীয় পুরুষ এবং মহিলা দল। ফাইনালের স্বপ্ন অধরাই থাকল ভারতীয় অ্যাথলিটদের। হিটের গণ্ডিও পার করতে পারলেন না ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় দলই। ফলে পদকের আশা শুরুতেই শেষ হল।

অ্যাথলেটিক্সে ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে রেসের হিটে ৫ নম্বরে শেষ করে ভারতীয় পুরুষ দল। ৩.০০.৫৮ সময়ে রেস শেষ করে ভারত। ফাইনালে জায়গা পেল না ভারত। যদিও এটাই ভারতীয় দলের মরশুমের সেরা পারফরম্যান্স। আমোজ জ্যাকব, মহম্মদ আজমল, মহম্মদ আনাস, রাজেশ রমেশ, সন্তোষ কুমাররা রেসের শুরু থেকে ভালোই পারফরম্যান্স করেছিলেন। কিন্তু একটুর জন্য ফাইনা লের টিকিট পেলেন না।
পুরুষ দল মান রাখতে সক্ষম হলেও মহিলা দল আবার চূড়ান্ত ব্যর্থ। অ্যাথলেটিক্সে ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে রেসে ফাইনালে ওঠা তো দূরের কথা ভারতীয় মহিলা দল প্রথম দশেই থাকতে পারল না। ১৬ দলের মধ্যে ১৫তম স্থানে শেষ করল ভারত। ৩.৩২.৫১ সয়য়ে রেস শেষ করে ভারত। জ্যোতিকা শ্রী দান্ডি, এমআর পুভাম্মা, শুভা ভেঙ্কটেসান ও ভিত্যা রামরাজ ভারতীয় মহিলা দলে ছিলেন।












Click it and Unblock the Notifications