Paris Olympics: পদকে থাকছে আইফেল টাওয়ারের ধাতু, কেমন দেখতে হল প্যারিস অলিম্পিকের মেডেল?
২০২৪ সালে বছর ভর রয়েছে একগুচ্ছ খেলার ইভেন্ট। এরমধ্যে টি২০ বিশ্বকাপ, ইউরো কাপ, কোপা আমেরিকা যেমন রয়েছে তেমনই স্পোর্টস ক্যালেন্ডারে উল্লেখযোগ্য ইভেন্ট হিসাবে রয়েছে অলিম্পিকও। আগামী কয়েক মাস পরেই প্যারিসে বসতে চলেছে অলিম্পিকের আসর। ইতিমধ্যেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে অলিম্পিকের। এবার প্রকাশ্যে এল অলিম্পিকের পদকও।
প্যারিস অলিম্পিক এবং প্যারালিম্পিকের সংগঠকরা বৃহস্পতিবার প্রথমবারের জন্য পদকগুলি উন্মোচন করলেন। এই পদকটির একটি বিশেষত্ব আছে। প্যারিস মানেই মানুষের চোখে ভাসে আইফেল টাওয়ার। গোটা ফ্রান্সের অন্যতম গর্ব এই টাওয়ার। এবার সেই আইফেল টাওয়ারের ছোঁয়া থাকছে অলিম্পিকের পদকেও।

বছরের সবচেয়ে বড় খেলার ইভেন্টের জন্য মোট ৫০৮৪টি পদক তৈরি করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, ১৮-গ্রাম ষড়ভুজ আকৃতি বিশিষ্ট পদকগুলিতে রাখা হয়েছে আইফেল টাওয়ারের ধাতু। কিন্তু কীভাবে সংগ্রহ করা হল এই ধাতু? অতীতে স্মৃতিস্তম্ভের সংস্কারের সময় আইফেল টাওয়ার থেকে পাওয়া ধাতব পদার্থগুলি একটি জায়গায় সংরক্ষণ করা হয়েছিল। সেই ধাতু গুলিকেই পদক তৈরির সময় ব্যবহার করা হয়েছে। পদকগুলো ডিজাইন করেছেন জুয়েলার্স চৌমেট।
অলিম্পিক গেমস ২৬ জুলাই থেকে ১১ আগস্ট এবং প্যারালিম্পিক ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
Unique symbol of a dream coming true.
— Paris 2024 (@Paris2024) February 8, 2024
The ultimate reward for a victory or a podium finish!
They carry in their hearts an actual fragment of the Eiffel Tower.
Here are the #Paris2024 Olympic and Paralympic medals.@Olympics @Paralympics pic.twitter.com/08VLwyVwq6
মার্টিন ফোরকেডের প্যারিস ২০২৪ অ্যাথলিটস কমিশননের সভাপতির দায়িত্ব পালন করছেন। অলিম্পিক গেমসের জন্য পদক নির্মাণের দলকে নেতৃত্ব তিনিই দেন।একটি বার্তায় বলা হয়েছে,"এটি একটি সুস্পষ্ট পছন্দ ছিল: ফ্রান্স এবং প্যারিসের আইকনিক স্মৃতিস্তম্ভ, আইফেল টাওয়ারকে গেমসের সবচেয়ে মর্যাদাপূর্ণ বস্তু, পদকের সাথে যুক্ত করা। সেইভাবে পদকটিকে নির্মাণ করা হয়েছে।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications