Paris Olympics: দাপুটে জয় পেয়ে নক-আউটে লক্ষ্য সেন, পদকের পথে আরও এক ধাপ এগোলেন ভারতীয় শাটলার

এভাবেও ফিরে আসা যায়। ইন্দোনেশিয়ার জনাথন ক্রিস্টির বিরুদ্ধে প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচে যা খেললেন তাতে এই লাইটা ছাড়া আর কি বলা যেতে পারে। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করলেন। সেইসঙ্গে সিন্ধুর পর পুরুষ সিঙ্গলসেও নক আউটে জায়গা করে দিলেন লক্ষ্য সেন।

ইন্দোনেশিয়ার জনাথন ক্রিস্টির বিরুদ্ধে ২১-১৮,২১-১২ ফলে জিতে নক আউটে জায়গা করে নিলেন লক্ষ্য সেন। প্রথম গেমে একটা সময় ২-৮ ফলে পিছিয়ে ছিলেন, সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন করলেন। টান টান উত্তেজনার গেমটিতে শেষ পর্যন্ত ২১-১৮ ফলে জিতলেন।

Paris Olympics

এরপর দ্বিতীয় গেমে অবশ্য আধিপত্য নিয়েই খেলতে শুরু করেন ‌লক্ষ্য সেন। ২১-১২ ফলে জয় পেলেন। লক্ষ্য ৮ বছর পর অলিম্পিক্সে নকআউটের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ শাটলার।বুধবারের ম্য়াচটি লক্ষ্যর কাছে অগ্নিপরীক্ষা মনে করা হচ্ছিল। কারণ, তাঁর প্রতিপক্ষ, ইন্দোনেশিয়ার শাটলার জোনাথন ক্রিস্টি শুধু পদক জয়ের দৌড়ে অন্যতম ফেভারিটই নন, তিনি অলিম্পিক্সে তিন নম্বর বাছাইও। তঁাকে হারিয়ে পদকের লড়াইও শুরু করলেন।

পাশাপাশি ভারতীয় ব্যাডমিন্টনের তরুণ তারকা লক্ষ্য দারুণ মানসিকতার। তিনি এত জোরে সার্ভ করেন, যে বিপক্ষ তারকারা তাতেই কাবু। তাঁর ফোরহ্যান্ডও চমকপ্রদ। সেই সঙ্গে তাঁর তাঁর শক্তিশালী মা‌নসিকতাও বড় প্লাস পয়েন্ট। লক্ষ্য জানেন কীভাবে পিছিয়ে পড়েও ফিরতে হয়।

প্রি কোয়ার্টার ফাইনালে লক্ষ্যর প্রতিপক্ষ হতে পারেন একজন শেষ ষোলোর ম্যাচে লক্ষ্যর প্রতিপক্ষ হতে পারেন ভারতেরই এইচ এস প্রণয়। যদি তিনি প্রি -কোয়ার্টারের টিকিট পান। বৃহস্পতিবারই প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নামবেন লক্ষ্য। দ্বিতীয় গেমে অনেক বেশি সাবলীল দেখাচ্ছিল লক্ষ্যকে। ক্রিস্টিও সুবিধা করে দেন তাঁকে। যত না লক্ষ্য ভাল খেলছিলেন, তার থেকে ক্রিস্টি আনফোর্সড এরর বেশি করছিলেন।

ম্যাচ জিতে সম্প্রচারকারী চ্যানেলে লক্ষ্য সেন বলেন, 'আজ আমার প্রতিপক্ষ অনেক কঠিন ছিল, তবে আমি আমার পরিকল্পনা অনুযায়ী খেলতে শুরু করি। পিছিয়ে পড়েও কোন রকম চাপ নিইনি। তবে এই জয়ের পরেও বাড়তি কোনও আনন্দ নেই আমার মধ্যে কারণ আমার ফোকাস মেডেল। তাই পরের ম্যাচ নিয়ে ভাবছি।'

একইসঙ্গে মনু-সরবজ্যোতের পদক জয় নিয়ে লক্ষ্য বলেন, 'এটা দারুণ একটা সাফল্য। আমাদের খেলা আলাদা হতে পারে কিন্তু আমরা প্রত্যেকেই সতীর্থ। মাল্টি স্পোর্টস ইভেন্টে আমরা দীর্ঘদিন একসঙ্গে অংশ গ্রহণ করছি। ফলে বন্ধুদের পদক জয়ে আমি খুবই খুশি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+