Paris Olympics: দুরন্ত প্রত্যাবর্তন করে ফাইনালের টিকিট পেলেন, পদকের স্বপ্ন দেখাচ্ছেন স্বপ্নিল

প্যারিস অলিম্পিক্সে ৫০ মিটার থ্রি পজিশনের ফাইনালে ভারতের স্বপ্নিল কুসালে। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করলেন তিনি। মানু ভাকের এবং সরবজ্যোত সিং ইতিমধ্যেই দুটি পদক জিতেছেন। এবার পদকের স্বপ্নকে উস্কে দিলেন স্বপ্নিল কুসালে। তবে ভারতেও আরও এক প্রতিযোগী পারলেন না ফাইনালে উঠতে। ঈশ্বরী প্রতাপ সিং তোমর ফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেন। তিনি শেষ করলেন ১১ নম্বরে।

স্বপ্নিল এই ইভেন্টে দুরন্ত পারফৱম্যান্স করেন। নিলিং রাউন্ডে ১৯৮ পয়েন্ট, প্রোন রাউন্ডে ১৯৭ এবং স্ট্যান্ডিং রাউন্ডে ১৯৫ স্কোর করে সপ্তম স্থান অর্জন করেছিল। তাঁর মোট পয়েন্টের সংখ্যা ৫৯০। একটি করে শট বাদ দিয়েই প্রত্যেকটিতে ১০ স্কোর করেছিলেন। তাঁর এই ছন্দ স্বপ্নিল ধরে রেখেছিলেন শেষ পর্যন্ত। বৃহস্পতিবার পদক জয়ের আশা রয়েছে ভারতের।

Paris Olympics

এই সাফল্যের মধ্য দিয়েই, মনু ভাকের, অর্জুন বাবুতা, সরবজ্যোত সিং এবং রমিতা জিন্দালের পরে স্বপ্নিল প্যারিস অলিম্পিক্সের ফাইনালে খেলার যোগ্যতা অর্জনকারী পঞ্চম ভারতীয় শ্যুটার হয়েছেন। চীনের ইউকুন লিউ রাউন্ডে প্রথম স্থান অর্জন করেন এবং ৫৯৪ পয়েন্ট স্কোর করে এবং যোগ্যতা অর্জন পর্বে রেকর্ডও স্থাপন করেন ছেলেদের ৫০ মিটার থ্রি পজ়িশনের ফাইনাল বৃহস্পতিবার। আরও এক বার পদক জয়ের আশায় থাকবে ভারত।

তাই আবারও পদক জয়ের আশায় বুক বাঁধতেই পারেন ভারতবাসী। ইতিমধ্যেই শ্যুটিং থেকে মনু ভাকের এবং সরবজ্যোৎ সিং-এর হাত ধরে দুটি পদক এসেছে। আর এবার সুবর্ণ সুযোগ স্বপ্নিলের সামনে।

স্বপ্নিল পারলেও তাঁর সতীর্থ ঈশ্বরী প্রতাপ সিং তোমর ৫৮৯ পয়েন্ট পেয়ে একাদশতম স্থানে শেষ করেছেন। তিনি ফাইনাল রাউন্ডে ওঠার যোগ্যতা পাননি।তিনি শেষ করলেন ১১ নম্বরে।স্বপ্নিলের থেকে এক পয়েন্ট কম স্কোর করেন ঈশ্বরী প্রতাপ সিং তোমর। কিন্তু তাতেই অনেকটা তফাত হয়ে যায়। ৩৩টি বুলস আই মেরেও ফাইনালে ওঠা হল না তাঁর।

ঈশ্বরী প্রতাপ সিং তোমর প্রথম দুই রাউন্ডের পরে ৮ নম্বরে ছিলেন, তবে স্ট্যান্ডিং শুট শেষ হওয়ার পরে তিনি ৮ তম স্থান থেকে ১১ তম স্থানে নেমে যান। এই রাউন্ডে কেবল শীর্ষ ৮ শুটাররা ফাইনালে পৌঁছায়। এমন পরিস্থিতিতে ফাইনালে জায়গা করে নিতে পারেনি ঈশ্বরী।

ইতিমধ্যেই দুটি পদক এসেছে শ্যুটিংয়ে, লক্ষ্মীবারে আরও একটা পদকের আশা রয়েছে। এবার শ্যুটিং ইভেন্ট থেকে ভারতের পদকের প্রত্যাশা অ‌েক বেশি। গত দুটি অলিম্পিক্সের ব্যর্থতার পর এবার কিন্তু শ্যুটাররা স্বপ্ন দেখাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+