Paris Olympics: প্রথম ম্যাচেই কঠিন লড়াই, সিন্ধুর মতোই জয় দিয়েই অভিযান শুরু প্রণয়ের

পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে জার্মানির ফ্যাবিয়ান রোথের মুখোমুখি হয়েছিলেন ভারতের এইচএস প্রণয়। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হস প্রণয়কে। ১ ঘণ্টার কাছাকাছি সময় ধরে চলে ম্যাচ। শেষ হাসি হাসলেন প্রণয়শুরুর দিকে কিছুটা টলমল করলেও দ্রুত ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন প্রণয়।

পুরুষদের ব্যাডমিন্টনে জার্মানির ফ্যাবিয়ান রোথের বিরুদ্ধে প্রথম গেমে ২১-১৮ ফলে রুদ্ধশ্বাস জয় পেলেন প্রণয়।প্রথম গেমে কিন্তু কঠিন লড়াই হল। একাধিকবার পিছিয়ে পড়েছিলেন প্রণয়, কিন্তু ভারতের বর্ষীয়ান শাট‌লার জানেন কীভাবে কঠিন ম্যাচ বের করে আনতে হয়। সেটাই করে দেখালেন প্রথম গেমে। পিছিয়ে পড়েও ২১-১৮ ফলে প্রতিপক্ষকে হারালেন।

Paris Olympics

দ্বিতীয় গেমে অবশ্য খুব বেশি বেগ পেতে হয়নি প্রণয়কে। প্রথম থেকেই লিড নিতে শুরু করেন। একটা সময় ১৮-১২ ফলে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়ে দেন। শেষ পর্যন্ত ২১-১২ ফলে জিতে নিলেন প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে জয় পেলেও প্রণয়ের পারফরম্যান্স কিন্তু চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে। বিশেষ করে প্রথম গেমে অনেকটাই চাপে পড়ে গিয়েছিলেন প্রণয়। যদিও তার পরই ঘুরে দাঁড়ান ভারতীয় শাটলার। ফলে গুরু গোপীচঁাদকে প্রণযের ভুল দ্রুত শুধরে দিত হবে.

রবিবার দুপুরে প্যারিস অলিম্পিক্সের ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসে ম‌লদ্বীপের ফাতিমা নাবাহ আব্দুল রেজ্জাকের বিরুদ্ধে ২১-৯, ২১-৬ ফলে জয় পেলেন পিভি সিন্ধু।ম্যাচ জিততে ৩০ মিনিটেরও কম সময় নেন সিন্ধু।

এবার অলিম্পিক্সে শাটলারদের থেকে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। সোনা জেতার দাবিদার মনে করা হচ্ছে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটিকে। শনিবার ডাবলসের গ্রুপ সি-র ম্যাচে সাত্ত্বিক ও চিরাগ হারিয়ে দিলেন ফ্রান্সের লুকাস করভি ও রোনান লাবারকে। ৪৬ মিনিটের দ্বৈরথের ফল ২১-১৭, ২১-১৪। আগামী সোমবার এই জুটি পরবর্তী ম্যাচ খেলতে নামবে। জার্মানির মার্ক ল্যামসফাস এবং মারভিন সিডেলের বিরুদ্ধে তাঁদের খেলতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+