Paris Olympics: অলিম্পিক্স শুটিংয়ে রয়েছে ভারতের সোনালি ইতিহাস, প্যারিসে শুটারদের নিয়ে থাকছে বিরাট প্রত্যাশা
মহারাজাদের সময় থেকেই ভারতে খেলা হিসেবে শুটিং জনপ্রিয়। জঙ্গলে পশুদের উপর গুলি চালানো থেকে (এখন নিষিদ্ধ), বহু দশক আগে ভারতীয় রাজন্যবর্গের কাছে বেশ প্রিয় ছিল। পরবর্তীকালে প্রতিযোগিতামূলক খেলা হিসাবে শুটিং ভারতের জনপ্রিয় হয়। বিকানিরের মহারাজা কর্নি সিং -র মাধ্যমে প্রচলন শুরু হয়েছিল।
কর্নি সিং গ্রীষ্মকালীন অলিম্পিকে পদক জিততে পারেননি, কিন্তু একজন শ্যুটার হিসেবে তিনি অত্যন্ত দক্ষ ছিলেন। সক্রিয়া রাজনীতিবিদ হওয়া সত্বেও তিনি ১৯৬০ সালের রোম থেকে ১৯৮০ মস্কো পর্যন্ত অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, মাঝে তিনি একমাত্র ১৯৭৬ সালের অলিম্পিক্সে অংশ নেননি।

শুটিংয়ে অলিম্পিক্সে প্রথম প্রথম পদক আনেন রাজ্যবর্ধন সিং রাঠোর। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে সোনা জেতেন রাজ্যবর্ধন সিং রাঠোর। ২০০৮ সালে ইতিহাস গড়ে বেজিংয়ে সোনা জেতেন অভিনব বিন্দ্রা। ২০১২ সালে লন্ডনে ব্রোঞ্জ জেতেন গগন নারাং। সাফল্যের এই ইতিহাসই পরবর্তীকালে পদকের প্রত্যাশা বাড়িয়েছে। প্যারিসেও ভারতীয় শুটারদের নিয়ে থাকছে পাহাড় প্রমাণ প্রত্যাশা।
Maharaja Dr. Karni Singh of Bikaner, Arjun Awardee in Shooting Sports. pic.twitter.com/6BdFnPHL0R
— Bikaner Trusts (@MGSTTrust) September 29, 2014
প্যারিস অলিম্পিক্সে অংশ নিচ্ছেন ২১ জন ভারতীয় শ্যুটার। রাইফেলে আছেন ৮ জন, পিস্তলে সাতজন, শটগানে ৬ জন। রাইফেল শ্যুটারদের মধ্যে ঈশ্বরী প্রতাপ তোমর ও অঞ্জুম মৌদগিল ছা়ড়া বাকি সকলেই কেরিয়ারের প্রথম অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন। এই তালিকায় আছেন পৃথ্বীরাজ টোন্ডাইমান , সন্দীপ সিং (পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল, ১০ মিটার এয়ার রাইফেল ) , স্বপ্নিল কুসলে (পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রিপি) , ঐশ্বরী প্রতাপ সিং তোমর (পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রিপি) , ইলাভেনিল ভালারিভান (মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল, ১০ মিটার এয়ার রাইফেল ) , সিফট কৌর সামরা (মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রিপি) ,রাজেশ্বরী কুমারী ।
এছাড়াও অংশ নেবেন সর্বজোত সিমঘ (পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল, ১০ মিটার এয়ার পিস্তল ) ,অর্জুন বাবুতা (পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল, ১০ মিটার এয়ার রাইফেল ) ,রমিতা জিন্দাল (মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল, ১০ মিটার এয়ার রাইফেল ) ,মনু ভাকের (মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল, ১০ মিটার এয়ার পিস্তল , মহিলাদের ২৫মিটার পিস্তল) , অনীশ ভানওয়ালা (পুরুষদের ২৫ মিটার রাপিড ফায়ার পিস্তল)।
এছাড়াও ভারতীয় দলে আছেন, আঞ্জুম মুদগিল (মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রিপি), অর্জুন চিমা (পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল, ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দল) , এশা সিং (মহিলাদের ২৫ মিটার পিস্তল), রিদম সাংওয়ান (মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল, ১০ মিটার এয়ার পিস্তল ), বিজয়বীর সিধু (পুরুষদের ২৫ মিটার রাপিড ফায়ার পিস্তল), রাইজা ঢিলন (মহিলা স্কিট), অনন্তজিৎ সিং নারুকা , শ্রেয়সী সিং, মহেশ্বরী চৌহান।
টোকিও অলিম্পিক্সে ভারতীয় শুটিং স্কোয়াডের উপর পদক জয়ের প্রত্যাশা থাকলেও, তারা সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। এর পরেই তাদের পারফরম্যান্স নিয়ে নানা ধরনের কাটাছেঁড়া শুরু হয়েছে। ভারতীয দলের কোচ তথা অলিম্পিয়ান দীপালি দেশপান্ডে জানান টোকিও গেমসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ৩৩তম অলিম্পিক্সে প্যারিসে তাঁরা পদক জয়ের জন্য ঝাঁপাবেন। উল্লেখ্য ৫২ বছর বয়সী দীপালি ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ওই গেমস থেকেই রাজ্যবর্ধন রাঠোর ভারতের হয়ে রুপো জিতেছিলেন।












Click it and Unblock the Notifications