Paris Olympics 2024: মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষায় দুই পতাকা বাহক, উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে উত্তেজিত সিন্ধু-শরথ

শুক্রবার থেকে প্যারিসে শুরু হচ্ছে অলিম্পিক্সের আসর। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে ফ্রান্সের রাজধানী শহরে।ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকেও প্যারিস অলিম্পিক্সের জন্য ১১৭ জনের দল পাঠানো হয়েছে। অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক্স।

এবার মূল স্টেডিয়ামে নয় প্যারিসের বুক চিড়ে বয়ে চলা শেন নদীতে হবে মূল উদ্ধোধনী অনুষ্ঠান। এবার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন পিভি সিন্ধু এবং শরথ কমল। দুই ক্রীড়াবিদ মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছেন, কখন উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।

Paris Olympics

অন্যদিকে টেবিল টেনিস তারকা শরথ কমল দীর্ঘদিন ধরে ভারতের প্রতিনিধিত্ব করছেন। ৪২ বছর বয়সি তারকার কাছে এটাই হয়তো শেষ সুযোগ অলিম্পিক পদকজয় করার।ভারতীয় টেবল টেনিস দলের গুরুত্বপূর্ণ এবং বর্ষীয়ান সদস্য শরথ কমল। সিন্ধুর সঙ্গে তিনিও পতাকা বাহক।

অলিম্পিক্স শুরুর ঠিক একদিন আগে সংবাদ সংস্থা পিটিআইকে সিন্ধুকে সঙ্গী করে শরথ জানিয়েছেন, 'আমরা ২৬ জুলাইয়ের অপেক্ষায় রয়েছি। অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা ভারতীয় দলের প্রতিনিধিত্ব করব। গত ৩-৪ মাস ধরে আমি এই দিনটার স্বপ্ন দেখেছি। অনেক কিছু কল্পনা করেছি। এখন আমি ভীষণ উত্তেজিত।'

গত দুইটি অলিম্পিক্সে পদক জিতেছেন পিভি সিন্ধু। এবার তাঁর থেকে রয়েছে সোনার প্রত্যাশা। হায়দরাবাদী কন্যা কিন্তু প্রত্যাশার পাহাড় নিয়েই প্যারিসে নামবেন। উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে সিন্ধু বলেন, 'এটা আমার তৃতীয় অলিম্পিক। আমি ভীষণ গর্বিত । উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষায় রয়েছি।'


একইসঙ্গে সি‌ন্ধু আরও উল্লেখ করেন,' প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করব। আমার জন্য একটা গর্বের মুহূর্ত হবে সেটা। আমি এবং শরথ কমল দু'জনে মিলে প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহকের ভূমিকা পালন করব। আমরা দু'জনই এই দায়িত্ব পেয়ে গর্বিত।' সিন্ধু এবার পদক জিতলে ইতিহাসে নাম তুলে নেবেন। কারণ পদকের হ্যাটট্রিক হবে তাঁর।

তিন বছর আগের টোকিওতে কোভিডের জন্য অনেকটাই ফিকে ছিল উদ্বোধনী। এবারে আর সেই কোভিড-ভীতি নেই। কিন্তু ইতিহাসে প্রথমবার অলিম্পিকের পুরো উদ্বোধনী অনুষ্ঠানকে অলিম্পিক স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে প্যারিস। ৩২ খেলার ৩২৯ ইভেন্টে সাড়ে দশ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেবেন। সরাসরি সেসব দেখবেন সারা পৃথিবীর মানুষ। শুধু ভারত থেকেই এবারের প্রতিযোগী ১১৭ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+