Paris Olympics: প্রত্যাশা জাগিয়েও ব্যর্থ হলেন দীপিকারা, নেদারল্যান্ডসের কাছে হার ভারতীয় মহিলা তিরন্দাজদের

প্রত্যাশা পূরণে ব্যর্থ ভারতীয় মহিলা তিরন্দাজরা। কোয়ার্টার ফাইনালে দলগত রাউন্ডে নেদারল্যান্ডসের কাছে হার ভারতের।৬-০ ফলে হারল ভারত। ফলে এই রাউন্ড থেকে পদকের স্বপ্ন বিলীন হয়ে গেল। পরপর দুই সেট খোয়ানোর পর তৃতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেননি অঙ্কিতা-দীপিকারা। তৃতীয় সেটে নেদারল্যান্ডস করে ৫৩ স্কোর আর ভারত আটকে যায় ৪৮ স্কোরে। যার ফলে ৬-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠে ডাচরা।

আশা জাগিয়েও তিরন্দাজির পদক অধরাই রইল ভারতের। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে গেল ভারতের মহিলা দল। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্বিতীয় সেট থেকে একের পর এক খারাপ তির নিক্ষেপ করেন ভারতীয় মহিলা তিরন্দাজরা। শেষ পর্যন্ত টানা তিন সেট জিতে সেমিফাইনালে উঠে গেল নেদারল্যান্ডস।

Paris Olympics

ভারতের বিরুদ্ধে প্রথম সেট শেষে ৫২-৫১ ফলে এগিয়ে আছে নেদারল্যান্ডস। দ্বিতীয় সেটেও ৫৪-৪৯ ফলে এগিয়ে থাকে নেদারল্যান্ডস।এরপর তৃতীয় সেটেও হতাশাই উপহার দিলেন ভারতীয় মহিলারা। দলগত রাউন্ডে তৃতীয় সেটে চার পয়েন্টের শট লক্ষ্যভেদ করলেন অঙ্কিতা। তবে ততক্ষণে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল নেদারল্যান্ডস। শেষপর্যন্ত ডাচবাহিনী ৬-০ ব্যবধানে জয়লাভ করে।

অঙ্কিতা ভকতের পাশাপাশি শেষ আটের ম্যাচে রবিবার চূড়ান্ত হতাশ করলেন সবচেয়ে অভিজ্ঞ দীপিকা কুমারী ৷ ছ'বারের মধ্যে কেবল একটি ক্ষেত্রে বুলস আই হিট করতে সমর্থ হন তিনি ৷ অথচ পদক জয়ের ক্ষেত্রে তাঁর থেকেই সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল ভারতীয়দের ৷

গত ৩৬ বছরে ভারতের তিরন্দাজরা অলিম্পিক্স টুর্নামেন্টে কোনও পদক জিততে পারেননি। দীপিকা অঙ্কিতারা আশা জাগিয়েছিলেন, সবাই ভেবেছিল প্যারিসেই সেই খরা কেটে যাবে। কিন্তু, অঙ্কিতারা ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারলেন না। শেষপর্যন্ত এই টুর্নামেন্ট থেকেই তাঁরা ছিটকে গেলেন।মহিলারা প্রথম দিনে ভালো পারফরম্যান্স করলেও কোয়ার্টার ফাই‌নালে সম্পূর্ণ ব্যর্থ হলেন।

প্রাক্তন তিরন্দাজ রাহুল বন্দ্যোপাধ্যায় সম্প্রচারকারী চ্যানেলের বিশ্লেষণে বলেন, 'ভারতীয়দের আত্মবিশ্বাসে কিছুটা খামতি লাগছিল। হাওয়ার অজুহাত অলিম্পিক্সের মতো মঞ্চে দেওয়া যায় না। প্রথম রাউন্ড থেকেই ভারত কিছুটা পিছিয়ে ছিল, সেটাই ভোগালো ভারতকে।’

অঙ্কিতা ভকত, ভজন কৌর দু'জনই নতুন মুখ। দলে ছিলেন অভিজ্ঞ দীপিকা কুমারী। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল দিয়েও পদক এল না। হাওয়া একটা বড় ফ্যাক্টর হয়ে গেল। কিন্ত ক্রম তালিকায় পিছিয়ে থাকা দলে কাছে হার কোনও ভাবেই মানা যায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+