Paris Olympics: তিরন্দাজিতে সাফল্য-ব্যর্থতা, দীপিকাকে ঘিরে পদকের আশা, শুরুতেই বিদায় ভজনের
তিরন্দাজিতে মহিলাদের প্রি-কোয়ার্টার ফাইনালে নজর ছিল দীপিকা কুমারী ও ভজন কৌরের দিকে। প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথম থেকেই এগিয়ে যেতে থাকেন দীপিকা। শেষ পর্যন্ত জার্মানির মিশেল ক্রোপেনকে ৬-৪ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন দীপিকা কুমারী।
দীপিকার ইভেন্ট শেষ হতে না হতেই তির ধনুক নিয়ে নেমে পড়লেন ভজ কৌর। তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে ভজন কৌর ইন্দোনেশিয়ার দিয়ান্দা চৈরুনিসার বিরুদ্ধে পিছিয়ে প্রথমে পিছিয়ে ছিলেন ভজন। কিন্তু পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তন করলেন। একটা সময় ম্যাচের ফল হল ৫-৫। ফলে ম্যাচ গড়াল টাইব্রেক সেটে। সেই সেটে হেরে গেলেন ভজন।

শুক্রবার একটুর জন্য পদক হাতছাড়া করেন অঙ্কিতা-ধীরজ জুটি, শনিবার দিনের শুরুতেই দীপিতা জিতলেও, হারলেন ভজন কৌর। ফলে বর্ষীয়ান দীপিকার সামনে পদক জয়ের হাতছানি রয়েছে।ভারতীয় তিরন্দাজির অন্যতম মুখ দীপিকা কুমারী। বিশ্বের প্রাক্তন ১ নম্বর তিরন্দাজ তিনি। এবার তাঁরই নেতৃত্বে খেলথে ভারতীয় তিরন্দাজ দল।
গত বছরই কন্যা সন্তানের জননী হয়েছেন দীপিকা। অনেকটা সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। কিন্তু সন্তান জন্মের ১ সপ্তাহের মধ্যেই তির-ধনুক নিয়ে অনুশীলন শুরু করে দেন দীপিকা। এটা দীপিকার চতুর্থ অলিম্পিক্স, এর আগে তিনবার ব্যর্থ হয়েছেন। তাঁকে নিয়ে সমালোচনা কম হয়নি। এবার দলগত ইভেন্টে পারেননি পদক জিততে। ব্যক্তিগত ইভেন্টে পদক জিতে সমালোচনার জবাব দেওয়াই লক্ষ্য দীপিকার।
গত কয়েক বছর বিশ্ব তিরন্দাজির বড় মঞ্চে ভারত বড় সাফল্য পেলেও দোলা থেকে দীপিকা কুমারী-রা অলিম্পিকে বারবার হতাশ করেন। এখন দেখার দীপিকা প্যারিসে ব্যক্তিগত বিভাগে কী করেন। কোয়ার্টার ফাইনালে কিন্তু কঠিন পরীক্ষা অপেক্ষা করছে দীপিকার জন্য। কারণ তাঁকে মুখোমুখি হতে হবে দক্ষিণ কোরিয়ার তিরন্দাজের। কোরিয়া বরাবরই শক্ত গাঁট তিরন্দাজিতে ভারতের জন্য।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications