Paris Olympics: প্যারিসের গেমস ভিলেজে খাদ্য সংকট অব্যাহত, ভারতের পর এবার সরব ব্রিটেনও

বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক্স। স্টেডিয়ামে নয়, এবার অলিম্পিক্সের মূল উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে স্যেন নদীতে। এছাড়াও প্যারিসের বিভিন্ন অংশে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। কিন্তু বিতর্ক যেন পিছুতেই পিছু ছাড়ছে না আয়োজক প্যারিসকে। খাবার নিয়ে অসন্তোষের কথা আগেই জানিয়েছিল ভারত, এবার বেজায় অসন্তুষ্ট ব্রিটেনও।

প্যারিসের গেমস ভিলেজে পর্যাপ্ত পুষ্টিকর খাবার না থাকার অবিযোগে সরব হয়েছে ব্রিটেন। ব্রিটিশ অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যান্ডি অ্যানসন অভিযোগ করেছেন যে অলিম্পিক ভিলেজে খাবার "পর্যাপ্ত নয়।" ব্রিটেনের অভিযোগ গেমস ভিলেজে ভালো মানের খাবারের অভাব রয়েছে। প্রোটিন খাবার পর্যাপ্ত নয়।

Paris Olympics

ব্রিটিশ অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যান্ডি অ্যানসন একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "নির্দিষ্ট কিছু খাবার পর্যাপ্ত নয়। বিশেষ করে ডিম, মুরগির মাংস(চিকেন), নির্দিষ্ট কার্বোহাইড্রেট যুক্ত খাবার সঠিক পরিমাণে পাওয়া যাচ্ছে না। এমনকি তিনি "খাদ্যের গুণমান সম্পর্কেও অভিযোগ করেছেন, যেখানে ক্রীড়াবিদদের কাঁচা মাংস পরিবেশন করা হচ্ছে।

সমস্যা সমাধানের জন্য নিজেদের শেফকে দিয়েই রান্না করানোর উদ্যোগ নিয়েছে ব্রিটেন। ব্রিটিশ অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যান্ডি অ্যানসন বলেছেন, "আমাদের ক্রীড়াবিদরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা গেমস ভিলেজের নির্দিষ্ট ক্যানটিনে নয় বরং নিজস্ব লজে গিয়ে খাবে, তাই আমরা আমাদের দলের সঙ্গে আসা শেফকে দিয়েই রান্না করানোর সিদ্ধান্ত নিয়েছি।"

গেমস ভিলেজে প্রতিদিন প্রায় ৪০,০০০ খাবার প্রস্তুত করা হয, একসঙ্গে সাড়ে তিন হাজার মানুষের একসঙ্গে বসে খাবার ব্যবস্থা আছে।, একজন মুখপাত্র বলেছেন যে আয়োজকরা "সরবরাহ বাড়াতে" কাজ করছেন।শোনা যাচ্ছে প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটি কার্বন নিঃসরণ কমানোর জন্য নিরামিষ খাবারের উপরে জোর দিয়েছিল।যথারীতি খবর ছড়াতে তড়িঘড়ি অবস্থা সামাল দিতে নেমেছেন উদ্যোক্তারা। কিন্তু তাতে অস্বস্তি ঢাকা যাচ্ছে না।

প্যারিসের গেমস ভিলেজে সমস্যায় ভারতীয় অ্যাথলিটরা। সঠিক খাবার না পাওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন ভারতীয় প্রতিযোগীরা। গেমস ভিলেজে অ্যাথলিটরা পর্যাপ্ত ডিম পাচ্ছেন না। তাছাড়া গ্রিলড চিকেন, মাংসের অভাব দেখা দিয়েছে বলেই খবর। সব ডিম ফ্রান্সের ভেতর থেকেই আনা হবে। ফলে ক্যাটারিং সংস্থার কর্তারা জানিয়েছেন, তাঁরা সরবরাহকারীদের সঙ্গে কথা বলছেন। যাতে ডিমে কোনও কার্পণ্য না হয়।

কিন্তু খাবার নিয়ে যেভাবে সরব হচ্ছে দেশগুলি তাতে মুখ পুড়ছে আয়োজক ফ্রান্সের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+