Paris Olympics 2024: পরস্পরের বন্দনায় নীরজ-আরশাদ, ভারত-পাক যুব প্রজন্মের জন্য দিলেন বিরাট বার্তা

সীমান্তে লাগাতার উত্তেজনা, দিল্লি-ইসলামাবাদের কূটনীতির লড়াই, ২২ গজের ক্রিকেট উত্তাপ, এতদিন এই শব্দগুলিই ভারত এবং পাকিস্তানের নামের পাশে থাকত। কিন্তু প্যারিস অলিম্পিক্সের মঞ্চ সাক্ষী থাকল দুই দেশের মৈত্রী বন্ধনের। পাকিস্তানের আরশাদ নাদিম সোনা জিতেছেন, রুপো পেয়েছেন ওয়াঘার এপারের নীরজ চোপড়া, কিন্তু ট্র্যাকের লড়াই শেষে সৌজন্যের বার্তা নিয়ে হাজির দুই দেশের দুই তারকা।

অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো-য়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন আরশাদ। নিজের সেরাটা দিয়ে রুপো জিতেছেন নীরজ। বিরাট-বাবরদের মতোই নীরজ-আরশাদরাও এখন দুই দেশের ক্রীড়া আইকন। অলিম্পিক্সে সাফল্যের পরই দুই দেশের যুবদের বার্তা দিলেন আরশাদ থেকে নীরজ।

Paris Olympics

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট নাদিম বলেন, "এটা আমাকে অনেক আনন্দ দেয় যে আমি এবং নীরজ ভাই, দুজনেই দক্ষিণ এশিয়া থেকে অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করছি, সারা বিশ্বের সামনে ভালো পারফর্ম করছি। এটি ভারত ও পাকিস্তানের যুবকদের জন্য একটি বড় বার্তা যে তারাও কঠোর পরিশ্রম করলে এবং তাদের নিজ নিজ দেশকে গর্বিত করতে পারবে।"

আরশাদের কাছে পদক খোয়াতে হলেও প্রতিপক্ষ দেশের বন্ধুকে সম্মান দিতে ভুল করেননি নীরজও। ভারতের তারকা অ্যাথলিট বলেন, "আরশাদ ভালো পারফরম্যান্স করেছেন। যে ক্রীড়াবিদ কঠোর পরিশ্রম করেন, এবং ভালো ফল করেন, আমাদের তাদের অভিনন্দন জানানো উচিত। পাকিস্তান এবং ভারতের জন্য, এই ফলাফলটি খুবই ইতিবাচক কারণ এই ফলাফল আগামী দিনে দুই দেশের অ্যাথলিটদের অনুপ্রাণিত করবে।'

অন্যদিকে প্রতিপক্ষ দেশের অ্যাথলিট হলেও আরশাদের কাছে নীরজ ভাই। কিন্তু কীভাবে প্রতিপক্ষ ক্রীড়াবিদ তাঁর কাছে বাই হয়ে উঠলেন? পুরানো স্মৃতিতে ফিরে গিয়ে আরশাদ বলেন, "আমার প্রথম প্রতিযোগিতা ছিল নীরজ ভাইয়ের সঙ্গে ছিল ২০১৬ সালে গুয়াহাটিতে। তারপর থেকে নীরজ আমার কাছে ভাই হয়ে গিয়েছে।"

ফাইনালে আরশাদের থ্রো নিয়ে নীরজ বলেন, "যখন আরশাদের থ্রো করল ৯০ মিটারের বেশি, আমার বিশ্বাস ছিল যে আমি দ্বিতীয় থ্রো-তে একটি স্কোর করতে সক্ষম হব। কিন্তু চোটের সমস্যা থাকায় সেটা সম্ভব হয়নি। আমরা ২০১৬ সাল থেকে প্রতিযোগিতায় অংশ নিচ্ছি এবং এটি প্রথমবারের জন্য আরশাদ জিতেছে। এটি একটি খুব ভাল থ্রো ছিল।" চোপড়া আশা প্রকাশ করে বলেছেন "আশা করি আরশাদ চোট থেকে আঘাত থেকে দূরে থাকবে এবং ভাল করতে থাকবেন"।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+