Paris Olympics 2024: ভারত কুস্তিতে জিততে পারে একাধিক পদক, সবটা কীসের উপর নির্ভরশীল? স্পষ্ট করলেন যোগেশ্বর

Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারত ২০০৮ সাল থেকে টানা কুস্তিতে পদক জিতে আসছে। এবার বজরং পুনিয়া-সহ কয়েকজন তারকা কুস্তিগীর প্যারিস অলিম্পিক্সের টিকিট আদায় করতে পারেননি।

যদিও ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত মনে করছেন, প্যারিস অলিম্পিক্স থেকে একাধিক পদক আসতে পারে কুস্তিতে। তবে তা নির্ভর করবে সূচির উপরও।

Paris Olympics 2024

প্যারিস অলিম্পিক্সে ভারত থেকে অংশ নেবেন ছয় কুস্তিগীর। পুরুষদের মধ্যে পদকের দৌড়ে থাকবেন শুধু আমন শেরাওয়াত। তিনি নামবেন ৫৭ কেজি বিভাগে। বাকি পাঁচ কুস্তিগীর মহিলাদের বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।

যোগেশ্বরের কথায়, কার বিরুদ্ধে কার খেলা পড়বে সেই সূচির উপর পদক জয়ের বিষয়টি অনেকাংশে নির্ভর করবে। সূচি পক্ষে এলে পথ মসৃণ হয়ে যাবে। তেমনটা হলে তিনটি পদক জেতাও সম্ভব। শেষ চারটি অলিম্পিক্সেই আমরা অলিম্পিক কুস্তিতে পদক জিতেছি।

ফলে টানা পঞ্চমবার অলিম্পিক্সে পদক আসুক, এই প্রার্থনা করে কুস্তিগীরদের শুভেচ্ছা জানিয়েছেন যোগেশ্বর। তিনি বলেন, আমার আশা কুস্তিগীররা পদক জিতেই দেশে ফিরবেন। সকলকে শুভেচ্ছা জানাই। আমার বিশ্বাস, সকলেই দারুণ প্রস্তুতি নিয়ে অলিম্পিক্সে নামতে চলেছেন।

২০০৮ সালে কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন সুশীল কুমার। ২০১২ সালে সুশীল রুপো ও যোগেশ্বর ব্রোঞ্জ জেতেন। ২০১৬ সালে সাক্ষী মালিক জিতেছিলেন ব্রোঞ্জ। টোকিও অলিম্পিক্সে রবি কুমার দাহিয়া জেতেন রুপো, বজরং পুনিয়া ব্রোঞ্জ জিতেছিলেন। এ ছাড়া ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন কেডি যাদব।

ভারত ২টি রুপো ও ৫টি ব্রোঞ্জ জিতেছে অলিম্পিকের কুস্তিতে। যোগেশ্বর বলেন, হকির পর কুস্তিতেই ভারত সবচেয়ে বেশি পদক জিতেছে। সাতটি পদক এসেছে। ব্যক্তিগত অলিম্পিক স্পোর্ট হিসেবে দেশে যে কুস্তিই ১ নম্বর, তা নিয়ে কোনও সংশয় নেই। যোগেশ্বর এখন বিজেপির নেতা। তাঁর আশা, এবার ভারত ১০টি পদক জিততে পারে অলিম্পিক্স থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+