Paris Olympics 2024: পদকের পথ অত্যন্ত কঠিন, প্যারিসে লাভলিনা-নিখাতদের প্রতিপক্ষ হলেন কারা?
প্যারিস অলিম্পিক্সে যে কয়েকটি ইভেন্ট থেকে ভারতের পদকের প্রত্যাশা সবথেকে বেশি তারমধ্যে অন্যতম বক্সিং। লাভলিনা বরগোঁহাই টোকিও অলিম্পিক্সে জিতেছিলেন ব্রোঞ্জ। প্রথম ভারতীয় বক্সার হিসেবে তাঁর সামনে পরপর ২টি অলিম্পিক্স থেকে পদক জেতার হাতছানি রয়েছে। একইসঙ্গে রয়েছেন নিখাত জারিনও। কিন্তু দুই মহিলা বক্সারের সামনেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বোধনের দিনেই অলিম্পিক্সের বক্সিংয়ের ড্র হল।
অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে যে ড্র অনুষ্ঠিত হয়েছে তাতে পদকের পথ অত্যন্ত কঠিন লাভলিনা থেকে নিখাতের জন্য। পদকের পোডিয়ামে উঠতে গেলে একাধিক কঠিন প্রতিপক্ষকে হারাতে হবে দুই ভারতীয়কেই। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ফর্ম কিন্তু ভারতবাসীকে স্বপ্ন দেখাচ্ছে।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ভারতীয় বক্সারের প্রতিপক্ষ হতে পারেন চিনের উয়ু ইউ। এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন চিনের এই মহিলা বক্সার।যিনি প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় বাছাই। তবে এবার নিখাত কোনও বাছাই তকমা পাননি। যদি চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে পারেন তাহলে কোয়ার্টার ফাইনালে নিখাতের প্রতিপক্ষ হতে পারেন তাইল্যান্ডের চুথামাত রাক্সাত অথবা উজবেকিস্তানের সাবিনা বোবোকুলোভা।
এবার আসা যাক লাভলিনার কথায়। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। । ৭৫ কেজি বিভাগে লাভলিনা ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন। গত বছর দিল্লিতে তিনি সোনা জিতেছিলেন। ৭৫ কেজি বিভাগে লাভলিনার প্রথম প্রতিপক্ষ নরওয়ের সুন্নিভা হোফস্টাড। কোয়ার্টার ফাইনালে লাভলিনার প্রতিপক্ষ হতে পারেন চিনের লি কিয়ান। পদক জয়ের লড়াইয়ে কঠিন লড়াই হতে পারে দুই এশীয় বক্সারের মধ্যে।
লাভলিনার সবচেয়ে শক্ত প্রতিপক্ষ হতে পারেন চিনের এই বক্সারই। চিনা এই বস্কারের কাছে এশিয়ান গেমসের ফাইনালেও হারতে হয়েছিল লাভলিনাকে। টোকিও অলিম্পিক্সে পদক জেতায় এবার লাভেলিনাকে নিয়ে প্রত্যাশারপ পারদও বেশি।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার এবার পদকের রং বদলে নেওয়ার লক্ষ্য নিয়ে নামবেন প্যারিসে। তিনিই অসমের প্রথম মহিলা যাঁর ঝুলিতে রয়েছে অলিম্পিক মেডেল। টোকিওর সাফল্যের পরে আরও একাধিক মেডেল এসেছে তাঁর ক্যাবিনেটে। ২০১২ সালে বক্সিংয়ে পদক জেতেন মেরি কম। এবার লাভলিনা-নিখাতদের কাঁধে বড় দায়িত্ব।












Click it and Unblock the Notifications