Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে থাকছে কত রকমের খেলা? মিক্সড ইভেন্টে বাড়ল পদকের সংখ্যা
Paris Olympics 2024: প্যারিসে এবার বসছে অলিম্পিক্সের আসর। ২৬ জুলাই শুরু হয়ে অলিম্পিক্স চলবে ১১ অগাস্ট অবধি।
এবারের অলিম্পিক্সে থাকছে ৩২ রকমের খেলা। নতুন যুক্ত হয়েছে চারটি। থাকছে ২৮ রকমের কোর স্পোর্টস, যা ছিল ২০১৬ সালের রিও ও ২০২০ টোকিও গেমসে।

এবারের অলিম্পিক্সে বিভিন্ন দেশের সাড়ে ১০ হাজারের বেশি অ্যাথলিট অংশ নেবেন বলে জানা যাচ্ছে। ভারত থেকে সংখ্যাটা ১২০-র আশেপাশে। ৩২ রকমের খেলায় মোট ৩২৯টি সোনার পদক জয়ের লক্ষ্যে নামবেন ক্রীড়াবিদরা।
টোকিও অলিম্পিক্সে সবচেয়ে বেশি ৩৯টি সোনা জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। চিন জেতে ২৮টি, জাপান পেয়েছিল ২৭টি স্বর্ণপদক। ভারতের ঝুলিতে এসেছিল ১টি সোনা, ২টি রুপো ও চারটি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারত ছিল ৪৮ নম্বরে।
এবারের অলিম্পিক্সে যে খেলাগুলি থাকছে তা হলো:
অ্যাকোয়াটিক্স (সাঁতার, ম্যারাথন সাঁতার, ডাইভিং, ওয়াটারপোলো, আর্টিস্টিক সুইমিং), তিরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল (৩ ইনটু থ্রি), বক্সিং, ব্রেকিং, ক্যানোয়িং (স্প্রিন্ট ও স্লালোম), সাইক্লিং (বিএমএক্স ফ্রিস্টাইল, বিএমএক্স রেসিং, রোড সাইক্লিং, ট্র্যাক সাইক্লিং), ইক্যুয়েস্ট্রিয়ান (ইভেন্টিং, ড্রেসেজ, জাম্পিং), ফেন্সিং, ফুটবল, গল্ফ, জিমন্যাসটিক্স (আর্টিস্টিক, রিদমিক, ট্রাম্পোলিন), হ্যান্ডবল, হকি, জুডো, মডার্ন পেন্টাথলন, রোয়িং, রাগবি (রাগবি সেভেনস), সেইলিং, শ্যুটিং, স্কেটবোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং, সারফিং, টেবল টেনিস, তাইকোন্ডো, টেনিস, ট্রায়াথলন, ভলিবল (বিচ ভলিবল), ভারোত্তোলন, কুস্তি (গ্রেকো রোমান ও ফ্রিস্টাইল। নতুন যুক্ত হয়েছে- স্পোর্ট ক্লাইম্বিং, ব্রেকডান্সিং, সারফিং, স্কেটবোর্ডিং।
মিক্সড ইভেন্টও থাকছে বেশ কয়েকটি, যাতে পদকের সঙ্গে একসঙ্গে লড়াইয়ে নামবেন পুরুষ ও মহিলারা। এই ইভেন্টগুলি হলো- অ্যাথলেটিক্স- ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার মিক্সড রিলে, সাঁতার- ফোর ইনটু হান্ড্রেড মিটার মেডলি মিক্সড রিলে, টেবল টেনিসে মিক্সড ডাবলস, ট্রায়াথলনে মিক্সড টিম রিলে, জুডোয় মিক্সড টিম ইভেন্ট, শ্যুটিংয়ে পিস্তল, রাইফেল ও ট্র্য়াপে মিক্সড টিম ইভেন্ট। এ ছাড়া নতুন যে মিক্সড ইভেন্টগুলি যুক্ত হচ্ছে সেগুলি হলো- ক্লাইম্বিং- মিক্সড টিম ইভেন্ট ও ইক্যুয়েস্ট্রিয়ান মিক্সড টিম জাম্পিং।












Click it and Unblock the Notifications