Paris Olympics 2024: অলিম্পিক্সের পরই আন্তর্জাতিক অবসর! শ্রীজেশের জন্যই প্যারিসে হকির পদক জিততে মরিয়া ভারত

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স খেলেই আন্তর্জাতিক হকিকে বিদায় জানাচ্ছেন ভারতের গোলরক্ষক পিআর শ্রীজেশ। সোশ্যাল মিডিয়ায় সেই ঘোষণা করেছেন তিনি।

টোকিওয় অলিম্পিক্সে ভারতের হকিতে পদক জয়ের দীর্ঘ খরা মিটেছিল বছর তিনেক আগে। সেই কীর্তিতে অবদান ছিল শ্রীজেশের। এবার অলিম্পিক্স অভিযান শুরুর আগে ভারতকে উদ্বুদ্ধ করছে শ্রীজেশের সিদ্ধান্তই।

Paris Olympics 2024

দেশের হয়ে ৩২৮টি ম্যাচ খেলা বছর ছত্রিশের শ্রীজেশ এবার নামতে চলেছেন কেরিয়ারের চতুর্থ অলিম্পিক্সে। কমনওয়েলথ গেমস থেকে বিশ্বকাপ, বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে একাধিক স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন। অলিম্পিক্সের আরও একটি পদক জিতেই তিনি অবসর নিতে চাইছেন।

২০১০ সালে বিশ্বকাপে অভিষেক। ২০১৪ সালে এশিয়ান গেমসে সোনা ও ২০১৮ সালে ব্রোঞ্জ জিতেছিল ভারত, সেই দলেও ছিলেন শ্রীজেশ। ২০১৮ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যুগ্ম বিজয়ী হয়, সেই টুর্নামেন্টেও ছিল শ্রীজেশের অবদান।

২০১৯ সালে এফআইএইচ পুরুষদের সিরিজ ফাইনালে সোনা, ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রুপোজয়ী দলের সদস্য শ্রীজেশ ছিলেন টোকিও অলিম্পিক্সে ভারতের ব্রোঞ্জ জয়ের অন্যতম স্থপতি। ২০২১-২২ মরশুমে এফআইএইচ হকি প্রো লিগে ভারত তৃতীয় হয়, তাতেও ছিল শ্রীজেশের অবদান।

২০২১ সালে মেজর ধ্যান চাঁদ খেল রত্ন সম্মানে ভূষিত হন শ্রীজেশ। ভারতের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে তিনি ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দ্য ইয়ার ২০২১ পুরস্কার জেতেন। ২০২১ ও ২০২২ সালে এফআইএইচের বিচারে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারও পেয়েছেন শ্রীজেশ।

এশিয়ান গেমসের হকিতে সোনা জিতে ভারত প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে। সেই টুর্নামেন্টেও শ্রীজেশ অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়েছেন। দেশের হয়ে অসাধারণ সফরে তিনি গর্বিত বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় শ্রীজেশ জানান, প্যারিসেই তিনি শেষবারের জন্য নামতে চলেছেন।

পরিবার, সতীর্থ, কোচ, সমর্থক ও হকি ইন্ডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রীজেশ। সেই সঙ্গে তিনি লিখেছেন, প্যারিসে সকলেই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। সকলেরই লক্ষ্য আমাদের পদকের রং বদলানো। কঠিন সময়ে সতীর্থরা যেভাবে এককাট্টা হয়ে লড়েছেন, তাতে তাঁদের প্রতিও সম্ভ্রম ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীজেশ।

হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে বলেন, শ্রীজেশকে প্রথম জাতীয় শিবিরে দেখি যখন তাঁর বয়স ১৮ কিংবা ১৯। শ্রীজেশ আমার অধিনায়কত্বেই প্রথমবার দেশের হয়ে খেলেন। তিরকে শ্রীজেশের বর্ণময় কেরিয়ারের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, তাঁর এই সিদ্ধান্ত গোটা দলকে পোডিয়াম ফিনিশে উদ্বুদ্ধ করবে।

শ্রীজেশের শেষ টুর্নামেন্টে ভারত পদক জিতলে তা শুধু শ্রীজেশের জন্য, গোটা হকি জগতের কাছে এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিরকে। ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং বলেন, প্যারিস অলিম্পিক্স বিশেষ টুর্নামেন্ট আমাদের কাছে। আমরা আমাদের অভিযান শ্রীজেশকে উৎসর্গ করছি।

হরমনপ্রীতের কথায়, শ্রীজেশ আমাদের সকলের কাছেই অনুপ্রেরণা। ২০১৬ সালে জুনিয়র বিশ্বকাপের সময় তাঁর মেন্টরশিপের কথা ভুলতে পারব না। আমাদের অনেকেই তখন আন্তর্জাতিক হকিতে কেরিয়ার শুরু করছিলাম। আমাদের কেরিয়ার গড়ার পিছনে অবদান রয়েছে শ্রীজেশের। 'উইন ইট ফর শ্রীজেশ' ডাক দিয়ে আমরা তাঁর জন্যই আরও একবার পোডিয়াম ফিনিশ করতে বদ্ধপরিকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+