Paris Olympics: ‘দিনটা আরশাদের ছিল’, রুপো জিতে স্বীকার নীরজের, চোট নিয়ে দিলেন বড় আপডেট

প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। রঙ বদলে পদক হল রুপোর। তবে রেকর্ড বুকে নিজের নাম আরও একবার তুললেন নীরজ। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে পর পর দুইবার পদক জিতলেন।

প্যারিস অলিম্পিক্সে রুপো জিতে নীরজ চোপড়া বলেছেন, 'যখনই আমরা দেশের জন্য পদক জিতি তখনই আমরা সকলেই খুশি হই। আমি নিজের পারফরম্যান্সেরপ বিশ্লেষণ করব এবং কীভাবে পারফরম্যান্সের উন্নতি করা যায় সেই নিয়ে দলের সঙ্গে বসে পরিকল্পনা করব। চোটের অবস্থা নিয়েও পর্যালোচনা করতে হবে।'

Paris Olympics

এর পাশাপাশি নীরজ আরও জানিয়েছেন, প্যারিস অলিম্পিক্সে ভারত ভাল খেলেছে। আমাদের প্রতিটি অ্যাথলিট তাঁদের হৃদয় দিয়ে পারফরম্যান্স করেছেন। সব সময় পদকের সংখ্যা বাড়ে না। কিন্তু কেমন পারফরম্যান্স হচ্ছে সেটাও নজর করা দরকার। এটা ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে আমাদের পারফরম্যান্স আরও ভালো হবে।'

ফাইনালের দিনে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে নীরজ বলেন, আজ আরশাদের দিন ছিল। আমি আমার সেরাটা দিয়েছি কিন্তু কিছু ক্ষেত্রে বা সবসময় শীর্ষে থাকা সম্ভব হয় না।দেশের জাতীয় সঙ্গীত আজ গাওয়া সম্ভব হয়নি, তবে ভবিষ্যতে নিশ্চই ফের একবার সুযোগ হবে।এটা অ্যাথলিটদের জীবনে ঘটে। সব দিন সবার সমান যায় না। টোকিও অলিম্পিক্স হোক বা অন্য ইভেন্ট এমনকি এশিয়ান গেমসে আমার দিন দিন ছি, আজ অন্যজনের।'


নীরজ আরও বলেন, 'আগামী দিনের চোটের পর্যালোচনা তাঁকে করতে হবে। চোটের জন্য ভাবতে গিয়ে যে সময়টা ব্যয় হচ্ছে সেটা পারফরম্যান্সের উন্নতিতেত দিতে হবে। আমাকে আরও বেশি ফিট হতে হবে এবং মানসিকভাবে তৈরি হতে হবে। এটাই খেলা, যেটা হবে সেটাকে মেনে নি্তে হবে এবং পরবর্তী লক্ষ্য স্থি্র করে ফেলতে হবে। আজ হয়নি কিন্তু অন্য দিন ঠি্ক হবে।'

সব মি‌লিয়ে নীরজ আপাতত প্যারিসের রুপো নিয়ে সন্তুষ্ট থাকছেন, সেই সঙ্গে সামনের দিকে তাকাচ্ছেন, সোনার ছেলের থেকে ভারতের প্রত্যাশা অনেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+