Paris Olympics 2024: আশঙ্কা করেছিলেন আগেই? অলিম্পিক্সে বাতিল হতেই ফের ভাইরাল ভিনেশের টুইট বার্তা

প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সের কুস্তিতে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভিনেশ ফোগাট। প্যারিস অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদক নিশ্চিতও ছিলেন। কিন্তু বুধবার সকাল থেকে নাটকীয়ভাবে পরিস্থিতি বদলে গেল ভিনেশের। শরীরের নির্ধারিত মাত্রার থেকে সামান্যতম ওজন বেশি থাকায় অলিম্পিক্স থেকে বাতিল করা হয়েছে ভিনেশ ফোগাটকে।

অলিম্পিক্সে বিদেশি প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াইয়ের আগে ভিনেশকে লড়তে হয়েছে দেশের সরকারের বিরুদ্ধেই। ভিনেশ ফোগাট, গত দেড় বছরের বেশি সময় ধরে চর্চায় থেকেছেন নানাবিধ কারণে। প্রথমত তিনি ছিলেন ব্রিজভূষণ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিজেপি নেতাদের কটাক্ষ থেকে অনেককিছু সহ্য করতে হয়েছে। ভারতীয় কুস্তিগীরের একটি পুরানো টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Paris Olympics 2024

আগেই ভিনেশ ফোগাট সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন, এশিয়ান অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ১৯ এপ্রিল। একটানা এক মাস ধরে, আমি আমার কোচ এবং ফিজিওকে সচিত্র পরিচয়পত্র দেওয়ার জন্য ভারত সরকারকে (সাই, টপস) অনুরোধ করছি। সঠিক পরিচয় পত্র ছাড়া আমার কোচ এবং ফিজিওর পক্ষে আমার সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে প্রবেশ করা সম্ভব নয়। কিন্তু বারবার অনুরোধ করেও কোথাও থেকে কোনও সুনির্দিষ্ট প্রতিকার হচ্ছে না। কেউ সাহায্য করতে রাজি নয়।'

ভিনেশ আরও লেখেন, ব্রিজ ভূষণ এবং তাঁর অনুগত সঞ্জয় সিং আমাকে অলিম্পিক্সে খেলতে না দেওয়ার জন্য সব রকম চেষ্টা করছে। দলের দায়িত্বপ্রাপ্ত কোচরা সবাই ব্রিজভূষণের অনুগত এবং ঘনিষ্ঠ। তাই এটা উড়িয়ে দেওয়া যায় না যে তারা আমার জলে বা খাবারে কিছু মিশিয়ে আমাকে ডোপিংয়ের জন্য ফাঁসাতে পারেন।


এখানেই থেমে না থেকে ভিনেশ সেই টুইটে আরও বলেছিলেন, দেশের হয়ে খেলতে যাওয়ার আগেও কি আমাদের সঙ্গে রাজনীতি করা হবে? কারণ আমরা যৌন হয়রানির বিরুদ্ধে আওয়াজ তুলেছি? এটা কি আমাদের দেশে অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার শাস্তি? আমি আশা করি দেশের হয়ে খেলতে যাওয়ার আগে আমরা ন্যায়বিচার পাব। জয় হিন্দ।'

এখানেই শেষ নয়, গত কাল থেকে আরও একটি ভিনেশের পুরানো টুইট ভাইরাল হয়েছে। ভারতীয় কুস্তিগীরের একটি পুরানো টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চলতি বছরের ১২ মার্চ তাঁর বিরোধীদের বার্তা দিতে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন ভিনেশ। যা এখন ভাইরাল। ভিনেশ কয়েক মাস আগেই তাঁর বিরোধীদের বার্তা দিয়ে লিখেছিলেন, প্রিয় বিদ্বেষীরা, আপনাদের পাগল করার জন্য আমার আরও কিছু করার আছে। একটু অপেক্ষা করুন।'

মঙ্গলবার রাতে ভিনেশ মহিলাদের কুস্তিতে ফাইনালে জায়গা করে নিয়ে পদক নিশ্চিত করার পর থেকেই অই টু্ইটটি ফের ভাইরাল হতে শুরু করে। ঝড়ের গতিতে এই টুইট শেয়ার করতে থাকেন নেট দুনিয়রার সদস্যরা। অলিম্পিক্সে নামার কয়েক মাস আগে থেকেই ভিনেশ কতটা আত্মবিশ্বাসী ছিলেন তা তাঁর এই সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই প্রমাণিত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+