Paris Olympics 2024: ভিনেশের ওজন আচমকা বাড়ল কীভাবে? শেষ আশাটুকুতেও জল ঢালল বিশ্ব কুস্তি সংস্থা

Paris Olympics 2024: ভিনেশ ফোগাটের ওজন মাত্র ১০০ গ্রাম বেশি। সে কারণে তাঁকে মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি বিভাগের কুস্তিতে নামতে দেওয়া হলো না।

ভিনেশ রুপোও জিততে পারবেন না। ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে তাঁর আপাতত ঠাঁই অলিম্পিক্স গেমস ভিলেজের ক্লিনিকে।

Paris Olympics 2024

ভিনেশকে ডিসকোয়ালিফাই করার সিদ্ধান্ত পুনির্বিবেচনার দাবি জানিয়েছিল ভারত। তবে তাতে কিছু লাভ হলো না। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের প্রধান নেনাদ লালোভিচ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, নিয়মকে সকলেরই মেনে নেওয়া উচিত।

তাঁর কথায়, ভিনেশের সামান্য যে ওজন বেশি হওয়ার কারণে ছিটকে যেতে হলো তাতে আমিও ব্যথিত। কিন্তু নিয়ম তো নিয়মই। তা সকলের কাছেই পরিষ্কার। সব ক্রীড়াবিদ রয়েছেন। সেখানে ওজন বেশি থাকা কাউকে তো খেলার অনুমতি দেওয়া যায় না। নিয়ম অনুযায়ী পদকও দেওয়া যায় না।

ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধান পিটি ঊষা বলেন, আমি অলিম্পিক্স ভিলেজ পলিক্লিনিকে গিয়ে ভিনেশের সঙ্গে দেখা করেছি। তাঁর পাশে সবরকমভাবে যে আইওএ, ভারত সরকার ও গোটা দেশ আছে তা জানিয়ে এসেছি। ভারতের কুস্তি সংস্থার তরফে আবেদন করা হয়েছে ইউডব্লিউডব্লিউতে। সেদিকেও আইওএ নজর রাখছে।

অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের জন্য মেডিক্যাল টিম গিয়েছে তার প্রধান মেডিক্যাল অফিসার ডা. দীনশ পার্ডিওয়ালা জানিয়েছেন, ভিনেশের ওজন নিয়ন্ত্রণে রাখার সবরকম চেষ্টা হলেও শেষরক্ষা হয়নি। সকলেরই মনে প্রশ্ন ওজন বাড়ল কীভাবে? তারও ব্যাখ্যা দেন পার্ডিওয়ালা।

পার্ডিওয়ালা বলেন, ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য হিসেব কষে খাবার ও জল দিতে হয়। এক্সারসাইজ ও সনার মাধ্যমে ঘাম ঝরিয়েও ওজন কমানোর প্রক্রিয়া চলে সকালে ওজন পরিমাপের আগে অবধি। এতে দুর্বলতা আসতে পারে, তবে এনার্জি কমিয়েও ওজন নিয়ন্ত্রণে রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়।

এরপর ওজন পরিমাপের পর ডিহাইড্রেশন এড়াতে এনার্জি বাড়ানোর জন্য সামান্য জল ও এনার্জি ফুড দেওয়ার চল রয়েছে। পার্ডিওয়ালার কথায়, ভিনেশের সব দিক যাচাই করে এই পরিমাণ দেড় কেজি বলে জানিয়েছিলেন নিউট্রিশনিস্ট। কিন্তু এমনও হয় কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ওজন বেড়ে যায়। সেটাই হয়েছে ভিনেশের ক্ষেত্রে।

ভিনেশের যাতে ডিহাইড্রেশন না হয় সে কারণে বাউটের মাঝে গতকাল সামান্য জল দেওয়া হয়। কিন্তু দেখা যায়, বাউটের শেষে তাঁর ওজন বেড়েছে। কোচ ওজন কমানোর সব প্রক্রিয়া জারি রেখেছিলেন। আশা করা হয়েছিল, ভিনেশের কোনও সমস্যা হবে না। শেষ অবধি চুল কেটেও শেষরক্ষা হয়নি।

আন্তর্জাতিক নিয়ম অনুসারে, কোনও বিভাগে ওজন পরিমাপের সময় কারও ওজন বেশি থাকলে তাঁকে সকলের নীচে পাঠিয়ে দেওয়া হয়। আমন্ত্রণী প্রতিযোগিতায় ২ কেজি অবধি ছাড় দেয় ইউডব্লিউডব্লিউ। তবে অলিম্পিক্স, বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা এশিয়ান চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে তা হয় না। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে জল, খাবার ছাড়াই প্রতিযোগিতায় নামতে হয় ক্রীড়াবিদদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+