Paris Olympics 2024: CAS রায় প্রকাশের অপেক্ষা, তারই আগে প্যারিস ছেড়ে কোথায় গেলেন ভিনেশ?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগে ভিনেশ ফোগাট কি যুগ্ম রুপোজয়ী হবেন? তা নির্ভর করছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের রায়ের উপর।
কাল সেই রায়দান হওয়ার কথা। তার আগেই অবশ্য প্যারিস অলিম্পিক্সের গেমস ভিলেজ ছা়ড়লেন ভিনেশ ফোগাট।

ভারতীয় অলিম্পিক্স সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ভিনেশ ও আমন শেরাওয়াত দিল্লির বিমান ধরেছেন। তাঁরা কাল সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছবেন। ভিনেশ আপাতত কারও সঙ্গে কথা বলছেন না। তবে জানা গিয়েছে, আগের চেয়ে তিনি ভালো আছেন। অল্প খাওয়া-দাওয়াও করেছেন।
প্রথমে জানা গিয়েছিল কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট ভিনেশের আবেদনের প্রেক্ষিতে রায় দেবে অলিম্পিক্স শেষের আগেই। এমনও জল্পনা ছিল যে, ভিনেশকে নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। পরে প্রকাশ করা হবে বিস্তারিত রায়।
#WATCH | France: Indian wrestler Vinesh Phogat leaves from Olympic Games village in Paris. #ParisOlympics2024 concluded yesterday on August 11. pic.twitter.com/HhowENqjLO
— ANI (@ANI) August 12, 2024
যদিও তা হয়নি। কাল, মঙ্গলবার অবধি সেই সময়সীমা বাড়ানো হয়। শুনানির পর সব পক্ষ প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে। এখন রায়দানের অপেক্ষা। কিন্তু প্রশ্ন উঠছে, ভিনেশ যখন প্যারিসেই ছিলেন, তখন রায় ঘোষণার আগেই কেন তিনি দেশে ফিরছেন?
ভিনেশকে রুপোর পদক দেওয়ার পক্ষে সওয়াল করেছেন বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের তারকারা। ভিনেশের ঘটনার পর থেকে বিশ্ব কুস্তি সংস্থা নিয়মে পরিবর্তন আনতে পারে। রেই হিগুচি-সহ অলিম্পিক্সে সোনাজয়ী প্রাক্তন ও বর্তমান তারকারাও সওয়াল করেছেন, ফাইনালের দিনের ওজন পরিমাপের নিয়মে পরিবর্তন আনার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications