Paris Olympics: ভিনেশের ইতিহাসে ভারতের চতুর্থ পদক নিশ্চিত, কুস্তিতে প্রথম মহিলা হিসেবে অলিম্পিক্সের সোনার কাছে

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের চতুর্থ তথা অলিম্পিক্সের ইতিহাসে দেশের অষ্টম কুস্তির পদক নিশ্চিত করলেন ভিনেশ ফোগাট। তিনি পৌঁছে গেলেন মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি বিভাগের ফাইনালে।

কিউবার ইউসনেইলিস গুজম্যানের বিরুদ্ধে প্রথম পিরিয়ডে ভিনেশ এগিয়ে যান ১-০ ব্যবধানে। দ্বিতীয় পিরিয়ডে ভিনেশ দু-বার করে ২ পয়েন্ট, মোট ৪ পয়েন্ট নিশ্চিত করে ফেলেন। লিড বেড়ে দাঁড়ায় ৫-০।

Paris Olympics 2024

শেষ অবধি ৫-০ ব্যবধানেই জয় ছিনিয়ে নেন ভিনেশ ফোগাট। তিনি ফাইনালে ওঠায় অন্তত রুপো নিশ্চিত হয়ে গেল ভারতের। তবে যেভাবে বিশ্বচ্যাম্পিয়ন-সহ একের পর এক প্রতিপক্ষকে ভিনেশ উড়িয়ে দিলেন তাতে তিনিই সোনা জয়ের বিষয়ে ফেভারিট।

ভিনেশ আজ প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছিলেন জাপানের বিশ্বচ্যাম্পিয়ন তথা টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী ইউয়ি সুসাসিকে। আন্তর্জাতিক কেরিয়ারে যিনি আজ অবধি কোনও বাউট হারেননি, জিতেছিলেন টানা ৮২ ম্যাচে। আজ ভিনেশের কাছে তিনি পরাস্ত হন।

প্যারিস অলিম্পিক্সের কুস্তিতে সবচেয়ে বড় অঘটন ভিনেশ ঘটান ৩-২ গোলে। প্রথম বাউটের আত্মবিশ্বাস সঞ্চয় করে কোয়ার্টার ফাইনালে তিনি হারান ইউক্রেনের ওকসানা লিভাচকে। জেতেন ৭-৫ ব্যবধানে। শুরু থেকেই দাপট ও লিড বজায় রেখে।

সম্প্রচারকারী চ্যানেলে রিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক, ভিনেশ বারবারই আক্ষেপ প্রকাশ করেছেন তাঁর অলিম্পিক্স মেডেল নেই বলে। পদক লাভের তপস্যার পর ভিনেশ সেই লক্ষ্যপূরণের দিকে এগিয়ে যাচ্ছেন দেখে ভালো লাগছে।

১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের কেডি যাদব। পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে। ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে পুরুষদের ফ্রিস্টাইল ৬৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন সুশীল কুমার।

২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে সুশীল জেতেন রুপো। পুরুষদের ফ্রিস্টাইল ৬০ কেজি বিভাগে সেবার ব্রোঞ্জ জেতেন যোগেশ্বর দত্ত। ২০১৬ সালের রিও অলিম্পিক্সে মহিলাদের ফ্রিস্টাইল ৫৮ কেজি বিভাগের কুস্তিতে ব্রোঞ্জ জেতেন সাক্ষী মালিক।

২০২১ সালে হওয়া টোকিও অলিম্পিক্সে পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগের কুস্তিতে রুপো জেতেন রবি কুমার দাহিয়া। পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি বিভাগের কুস্তিতে ব্রোঞ্জ জেতেন বজরং পুনিয়া। ভারত প্যারিস অলিম্পিক্সের আগে অবধি কুস্তিতে যে সাতটি পদক জিতেছে তা রিপেচেজ রাউন্ডের সৌজন্যে। সেগুলি হলো ২০০৮ সালে সুশীলের ব্রোঞ্জ এবং যোগেশ্বর, সাক্ষী ও বজরংয়ের জেতা ব্রোঞ্জ।

কুস্তিতে আজ অবধি ভারত কোনওদিন সোনা জেতেনি। ফলে ভিনেশ কাল সোনা জিততে পারলে নয়া নজির গড়ে ফেলবেন। ফাইনালে ভিনেশের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ অ্যান হিল্ডেব্র্য়ান্ডট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+