Paris Olympics 2024: ভিনেশ ফোগাট পদক থেকে এক ধাপ দূরে, কুস্তির সেমিফাইনাল আজ রাতে কখন? প্রতিপক্ষ কে?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পদক নিশ্চিত করা থেকে আর এক ধাপ দূরে ভিনেশ ফোগাট। তিনি পৌঁছে গেলেন মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে।
প্রি কোয়ার্টার ফাইনালে ভিনেশ জাপানের বিশ্বচ্যাম্পিয়ন ইউয়ি সুসাকিকে ৩-২ ব্যবধানে হারিয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় ছিনিয়ে নিলেন ইউক্রেনের ওকানা লিভাচের বিরুদ্ধে।

লিভাচের বিরুদ্ধে ভিনেশ প্রথম থেকেই দাপট দেখাতে থাকেন। প্রথমেই ২ পয়েন্টের টেকনিক্যাল পয়েন্ট আদায় করে নেন তিনি। এরপর এগিয়ে যান ৪-০ ব্যবধানেও। এরপর মরিয়া হয়ে ওঠেন লিভাচ। তিনি ২ পয়েন্ট আদায় করলেও ভিনেশের কাছাকাছি যেতে পারেননি।
Vinesh Phogat in control💪
— JioCinema (@JioCinema) August 6, 2024
The 🇮🇳 WRESTLER is closing on a semi-final spot in #Paris2024!#Cheer4Bharat & watch the Olympics LIVE on #Sports18 & stream FREE on #JioCinema📲#OlympicsonJioCinema #OlympicsonSports18 #JioCinemaSports #Wrestling #Olympics pic.twitter.com/mNajPsKh2V
একটা সময় ভিনেশ এগিয়ে ছিলেন ৫-২ ব্যবধানে। সেখান খেকে শেষ অবধি কোয়ার্টার ফাইনাল বাউট ৭-৫ পয়েন্টে জিতে নেন ভিনেশ। প্রথম পিরিয়ডে তিনি এগিয়ে ছিলেন ২ পয়েন্টে। দ্বিতীয় পিরিয়ডে ভিনেশের টেকনিক্যাল পয়েন্ট যথাক্রমে ২,১ ও ১। লিভাচের ২,১, ১ ও ১।
ভিনেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় প্রি কোয়ার্টারের জয়। সেখানে তাঁর প্রতিপক্ষ ছিলেন জাপানের ইউয়ি সুসাকি। তিনি টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এই বিভাগের বিশ্বচ্যাম্পিয়নকে উড়িয়ে এদিন সবচেয়ে বড় অঘটন সুনিশ্চিত করেন ভিনেশ।
টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পথে কোনও পয়েন্ট হজম করেননি সুসাকি। আজকের আগে তিনি কেরিয়ারে হেরেছিলেন মাত্র তিনটি বাউটে। চতুর্থ পরাজয়ের সম্মুখীন হলেন আজ ভিনেশের কাছে। আন্তর্জাতিক পর্যায়ে ভিনেশই তাঁকে প্রথমবার পরাস্ত করলেন।
ভারতে কুস্তিগীররা যখন আন্দোলন চালাচ্ছিলেন তখন যে তারকা কুস্তিগীররা সামনে থেকে প্রতিবাদ-আন্দোলনে গর্জে উঠেছিলেন ভিনেশ ছিলেন তাঁদে অন্যতম। পুলিশি নিগ্রহের মুখেও পড়তে হয়েছিল। ধেয়ে এসেছিল নানা কটাক্ষ।
যদিও ওউ উত্তাল পরিস্থিতি কাটিয়েও ভিনেশ অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করেন। এখন তাঁর হাত ধরেই চলতি অলিম্পিক্সে ভারতের চতুর্থ তথা কুস্তির প্রথম পদকটি সুনিশ্চিত হতে পারে। সেমিফাইনালে ভিনেশের প্রতিপক্ষ প্যান আমেরিকান চ্যাম্পিয়ন কিউবার ইউসনেইলিস লোপেজ গুজম্যান। মাদ্রিদে স্পেন গ্রাঁ প্রি-তে গত মাসেই তাঁকে ১২-৪ ব্যবধানে হারান ভিনেশ। আজ সেমিফাইনাল শুরু হবে ভারতীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে।












Click it and Unblock the Notifications