Paris Olympics 2024: শ্যুটিংয়েও সঙ্গী ব্যর্থতা, ফাইনালের টিকিটই পেলেন না বিজয়বীর থেকে মহেশ্বরী
প্যারিস অলিম্পিক্সে রবিবার অ্যাথলেটিক্স, বক্সিং, ব্যাডমিন্টনের মতোই হতাশাই উপহার দিলেন শ্যুটাররা। পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে ফাইনালে উঠতে ব্যর্থ বিজয়বীর সিধু এবং অনীশ ভানওয়ালা। মহিলাদের শ্যুটিংয়ে স্কিটের যোগ্যতা অর্জন পর্ব থেকেই বিদায় নিল ভারত।
পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল কোয়ালিফিকেশন থেকে ফাইনালে যেতে পারলেন না ভারতের কোনও শ্যুটারই কেউ। প্রথম স্টেজের শেষে পাঁচে ছিলেন বিজয়বীর সিধু। নবম স্থানে শেষ করেছেন বিজয়বীর। অন্যদিকে ১৩ নম্বরে শেষ করেছেন অনীশ ভানওয়ালা। ফলে রবিবার হকিতে জয় ছাড়া অন্য সব বিভাগেই ব্যর্থতাই সঙ্গী হল ভারতের।

আশা জাগিয়েও মহিলাদের স্কিটের ফাইনালে যেতে পারলেন না মাহেশ্বরী চৌহান। মহিলাদের শ্যুটিংয়ে স্কিটের যোগ্যতা অর্জন পর্ব থেকেই বিদায় নিল ভারত। মহেশ্বরী চৌহান ১৪তম এবং রাজা ধীলোঁ ২৩তম স্থানে শেষ করলেন। দুজনেই ফাইনাল উঠতে ব্যর্থ হলেন। কিন্তু শেষটা বাজে হওয়ায় ১৪ নম্বরে শেষ করলেন। ২৩ নম্বরে শেষ করেছেন রাজা ধীলোঁ।
মহেশ্বরী ২৩, ২৪, ২৪, ২৫, ২২ স্কোর সহ পাঁচটি সিরিজে মোট ১১৮ স্কোর করেছেন। প্রথম তিনটি সিরিজ শনিবার অনুষ্ঠিত হয়েছিল। বাকিগুলি হল রবিবার। অন্যদিকে, রাজা ধীলোঁ ২১, ২২, ২৩, ২৩, ২৪ স্কোরগুলির মাধ্যমে মোট ১১৩ সংগ্রহ করেছে।
ভারতের মনু ভাকের ২টি পদক জিতেছেন, একটি ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত বিভাগে অন্যটি মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোতকে সঙ্গী করে। অন্যদিকে, স্বপ্নিল কুসালে ৫০ মিটার ৩ পজিশন ইভেন্টে একটি ব্রোঞ্জ জিতেছেন। কিন্তু শ্যুটাররা সেভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেলন না।
মনু ভাকেরই ভারতের একমাত্র ক্রীড়াবিদ, যিনি একই অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন। শনিবার ২৫ মিটার পিস্তল ইভেন্টে তিনি চারে শেষ করেন। প্যারিস অলিম্পিক্সে শেষ হয়েছে মনু ভাকরের অধ্যায়। সোমবার দশম দিনে স্কিট মিক্সড টিম কোয়ালিফিকেশনে নামবে ভারত।












Click it and Unblock the Notifications